00017161715 ৩. সুরা আলে-ইমরান পারা ৪ / ৩৫০ ৫? ০1৯৪ পা ক্ষমা করলেন এবং আল্লাহ্ মুমিনদের প্রতি অনুগ্রহশীল । ১৫৩.স্মরণ কর, তোমরা যখন উপরের ১5595555৩5১ (১) (পাহাড়ের) দিকে ছুটছিলে এবং পিছন | 255620556,25555915 না, আর রাসূল তোমাদেরকে পিছন | 0421552৩555 দিক থেকে ডাকছিলেন । ফলে তিনি ূ | ৪৫৩5 তোমাদেরকে বিপদের উপর বিপদ দিলেন, যাতে তোমরা যা হারিয়েছ এবং যে বিপদ তোমাদের উপর এসেছে তার জন্য তোমরা দুঃখিত না হও । আর তোমরা যা কর আল্লাহ্ তা বিশেষভাবে অবহিত । তিন বার বললঃ এখানে কি ইবনে আবি কুহাফা আছে? তারপর আবু সুফিয়ান তিনবার বললঃ এখানে কি ইবনুল খাত্তাব আছে? তারপর সে তার সাথীদের কাছে ফিরে গিয়ে বললঃ এরা সবাই মারা পড়েছে । তখন উমর রাদিয়াল্লাহু “আনহু নিজেকে ধরে রাখতে পারছিল না । তিনি বলে বসলেনঃ হে আল্লাহ্র দুশমন! তুমি মিথ্যা বলছ, তুমি যাদের কথা বলেছ তারা সবাই জীবিত । আর তোমার যাতে খারাপ লাগে তা অবশ্যই বাকী আছে । তখন আবু সুফিয়ান বলে বসলঃ বদরের দিনের বদলে একটি দিন হলো আজ । আর যুদ্ধে জয়- পরাজয় আছেই । তুমি তোমাদের মৃতদের মাঝে কিছু বিকৃত লাশ দেখতে পাবে । আমি বিকৃত করার নির্দেশ দেইনি । কিন্তু আমার খারাপও লাগেনি । তারপর সে আবৃতি করতে লাগলঃ হুবলের জয় হোক, হুবলের জয় হোক । তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা কি তার জবাব দিবে না? সাহাবায়ে কেরাম বললেনঃ আমরা কি বলব? তিনি বললেনঃ “তোমরা বলঃ আল্লাহ্ মহান ও সর্বোচ্চ | তখন আবু সুফিয়ান বললঃ আমাদের “উষ্যা আছে তোমাদের উষ্যা নেই । তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা জবাব দিবে না? সাহাবগণ বললেনঃ কি জবাব দেব? তিনি বললেনঃ বল যে, নেই | [বুখারীঃ ৩০৩৯, ৩৯৮৬, ৪০৪৩, ৪০৬৭, ৪৫৬১] কাতাদা বলেন, প্রথম বিপদ হচ্ছে, আহত-নিহত হওয়া । আর দ্বিতীয় বিপদ হচ্ছে, যখন তাদের কাছে খবর পৌছল যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিহত হয়েছেন ৷ তখন তারা নিজেদের আহত-নিহত হওয়ার চেয়েও বেশী চিন্তাক্রিষ্ট হয়ে পড়লেন ।[আত-তাফসীরুস সহীহ]
— পৃষ্ঠা ৩৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।