00017161715 করে, যারা ক্রোধ সংবরণকারী০) এবং 35275055501 মানুষের প্রতি ক্ষমাশীল; আর আল্লাহ্ ৪0220 মুহ্সিনদেরকে ভালবাসেন; ১৩৫.আর যারা কোন অশ্নীল কাজ করে 22022 25982245255 ফেললে বা নিজেদের প্রতি যুলুম | 5:6:55%533856452% করলে আল্লাহ্কে স্মরণ করে এবং ১০77-%:05%8%2558 নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা অব্যাহত রাখলে আল্লাহ্র পথে ব্যয় করার কল্যাণকর অভ্যাসটি বিনষ্ট হবে না। (১) সম্ভবতঃ এর বরকতে আল্লাহ্ তাআলা আর্থিক স্বচ্ছলতা ও স্বাচ্ছন্দ্য দান করতে পারেন । স্বচ্ছলতা ও অভাব-অনটন উল্লেখ করার আরও একটি রহস্য সম্ভবতঃ এই যে, এ দু'অবস্থায়ই মানুষ আল্লাহ্কে ভূলে যায় । অর্থ-সম্পদের প্রাচুর্য হলে আরাম- আয়েশে ডুবে মানুষ আল্লাহ্কে ভুলে যায় । অপরদিকে অভাব-অনটন থাকলে প্রায়ই সে চিস্তামগ্ন হয়ে আল্লাহ্র প্রতি গাফেল হয়ে পড়ে । আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ্র প্রিয় বান্দারা আরাম-আয়েশেও আল্লাহ্কে ভুলে না কিংবা বিপদাপদেও আল্লাহ্র প্রতি উদাসীন হয়ে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “ঘায়েল বা পরাভূত করতে পারাটাই বীর হওয়ার লক্ষণ নয়, বীর হল এ ব্যক্তি যে নিজেকে ক্রোধের সময় সম্বরণ করতে পেরেছে" । [বুখারীঃ ৬১১৪, মুসলিমঃ ২৬০৯] অনুরূপভাবে এক সাহাবী রাসুলুলাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেনঃ আমাকে এমন একটি কথা বলুন যা আমার কাজে আসবে, আর তা সংক্ষেপে বলুন যাতে আমি তা আয়ত্ব করতে পারি । তখন রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ রাগ করো না । সাহাবী বার বার একই প্রশ্ন করলেন আর রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্ামও একই উত্তর দিলেন । [বুখারী: ৬১১৬; মুসনাদের আহমাদঃ ৫/৩৪] অন্য হাদীসে রাসূলুল্লাহ্ সান্্াল্নাহু “আলাইহি ওয়াসাল্াম বলেছেনঃ “আল্লাহ্ তাআলা কোন বান্দাকে ক্ষমার বিনিময়ে কেবল সম্মানই বৃদ্ধি করে দেন । আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ্ তাকে উচ্চ মর্যাদায় আসীন করেন” | [তিরমিধীঃ ২৩২৫, মুসনাদে আহমাদঃ ৪/৪৩১] অন্য হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোন ক্রোধকে বাস্তবায়ন করতে সক্ষম হওয়া সত্বেও দমন করবে, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে সমস্ত সৃষ্টিকুলের সামনে ডেকে যে কোন হুর পছন্দ করে নেয়ার অধিকার দিবেন” । [ইবন মাজাহ: ৪১৮৬] অন্য হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ্র কাছে একমাত্র আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যে ক্রোধ সম্বরণ করার চেয়ে বড় কোন সম্বরণ বেশী সওয়াবের নেই ।” [ইবন মাজাহ: ৪১৮৯]
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।