00017161715 £ ৮১৮1 ০০৯৮ 15১৮- যমীনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে হয়েছে, যা আল্লাহ্র ক্ষমার কারণ হয়ে থাকে | ০) এখানে দুটি বিষয় জানা আবশ্যক | এক. শ্রেষ্ঠত্ব দু'প্রকারঃ এক, এ শ্রেষ্ঠত্ব, যা অর্জন করা মানুষের ইচ্ছা ও শক্তির বাইরে ৷ এগুলোকে অনিচ্ছাধীন শ্রেষ্ঠত্ব বলা হয় । উদাহরণতঃ শ্বেতাঙ্গ হওয়া, সুশী হওয়া ইত্যাদি । দুই, এ শ্রেষ্ঠত্ব , যা মানুষ অধ্যবসায় ও চেষ্টার ছ্বারা অর্জন করতে পারে | এ গুলোকে ইচ্ছাধীন শ্রেষ্ঠত্ব বলা হয় । অনিচ্ছাধীন শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে অন্যের শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা এবং বাসনা করতে নিষেধ করা হয়েছে ।[যেমন, সূরা আন-নিসা; ৩২] কারণ, এ জাতীয় খেত আল্লাহ্ স্বীয় হেকমত অনুযায়ী মানুষের মধ্যে বন্টন করেছেন । এতে কারও চেষ্টার কোন দখল নাই । সুতরাং যত চেষ্টা ও বাসনাই করা হোক না কেন এ জাতীয় শ্রেষ্ঠত অর্জিত হবে না । চেষ্টাকারীর মনে হিংসা ও শত্রুতার আগুন জ্বলা ছাড়া আর কোন লাভ হবে না । তবে যে সব শ্রেষ্ঠতৃ অর্জনে মানুষের ইচ্ছা শক্তি কাজ করে থাকে সেগুলোকে প্রতিযোগিতার ভিত্তিতে অর্জন করার নির্দেশ বহু আয়াতে দেয়া হয়েছে । ঠিক এ আয়াতেও আল্লাহ্র ক্ষমার কারণ হয় এমন যাবতীয় কাজ করে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে, কেননা এটা মানুষের ইচ্ছাধীন বিষয় । দুই. আল্লাহ্ তা'আলা এ আয়াতে ক্ষমাকে জান্নাতের পূর্বে উল্লেখ করে সম্ভবতঃ এদিকেই ইঙ্গিত করেছেন যে, জান্নাত লাভ করা আল্লাহ্র ক্ষমা ছাড়া সম্ভব নয় । কেননা, মানুষ যদি জীবনভর পুণ্য অর্জন করে এবং গোনাহ থেকে বেঁচে থাকে, তবুও তার সমগ্র পুণ্যকর্ম জান্নাতের মুল্য হতে পারে না । জান্নাত লাভের পন্থা মাত্র একটি ৷ তা” হচ্ছে আল্লাহ্ তা'আলার ক্ষমা ও অনুগ্রহ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেনঃ “মততা ও সত্য অবলম্বন কর, মধ্যবর্তী পথ অনুসরণ কর এবং আন্রাহ্র অনুগ্রহের সুসংবাদ লাভ কর ৷ কারও কর্ম তাকে জান্নাতে নিয়ে যাবে না । শ্রোতারা বললোঃ আপনাকেও নয়কি- ইয়া রাসূলাল্লাহ । উত্তর হলোঃ আমার কর্ম আমাকেও জান্নাতে নেবে না । তবে আল্লাহ্ যদি স্বীয় রহমত দ্বারা আমাকে আবৃত করে নেন ।' [বুখারীঃ ৫৩৪৯, মুসলিমঃ ২৮১৬] মোটকথা এই যে, আমাদের কর্ম জান্নাতের মূল্য নয় ৷ তবে আল্লাহ্ তাআয়ালার রীতি এই যে, তিনি স্বীয় অনুগ্রহ এবান্দাকেই দান করেন, যে সৎকর্ম করে । বরং সৎকর্মের সামর্থ্য লাভ হওয়াই আল্লাহ্ তা'আলার সন্তুষ্টির লক্ষণ । অতএব সৎকর্ম সম্পাদনে ক্রুটি করা উচিৎ নয় । আয়াতে জান্নাত সম্পর্কে বলা হয়েছে যে, এর বিস্তৃতি নভোমণ্ডল ও ভুমণ্ডলের সমান | নভোমপ্তল ও ভুমপ্তলের চাইতে বিস্তৃত কোন বস্ত মানুষ কল্পনা করতে পারে না। এ কারণে জান্নাতের প্রস্থৃতাকে এ দুটির সাথে তুলনা করে বুঝানো হয়েছে যে, জান্নাত খুবই বিস্তৃত । প্রশস্ততায় তা নভোমণ্ডল ও ভ্মণ্ডলকে নিজের মধ্যে ধরে নিতে পারে । এর প্রশস্ততাই যখন এমন, তখন দৈর্ঘ্য কতটুকু হবে, তা আল্লাহই ভাল জানেন | অবশ্য কোন কোন মুফাসসির বলেনঃ জান্নাত দৈর্ঘ ও প্রস্থে
— পৃষ্ঠা ৩৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।