00017161715 ১২৩. ৮ বদরের যুদ্ধে আল্লাহ্ অবশ্যই | 41936504855 রা ১২৪. (১১) €২) উস ২ ইপুপি৭ তোমরা আল্লাহ্র তাকওয়া অবলম্বন কর, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পার । স্মরণ করুন, যখন আপনি মুমিনগণকে | ৮৫8 0265/55821551) বলছিলেন, “এটা কি তোমাদের টি 12928 জন্য যথেষ্ট নয় যে, তোমাদের রব তিন হাজার ফিরিশ্তা নাধিল করে তোমাদেরকে সহযোগিতা করবেন 2) এখানে এ যুদ্ধের দিকে দৃষ্টি আকৃষ্ট করা হচ্ছে- যাতে মুসলিমরা পুরোপুরি তাওয়াকুলের পরিচয় দিয়েছিল এবং আল্লাহ্ তা'আলা তাদের সাফল্য দান করেছিলেন । অর্থাৎ স্মরণ কর, যখন আল্লাহ্ তা'আলা বদরে তোমাদের সাহায্য করেছিলেন; অথচ তোমরা সংখ্যায় ছিলে অতি নগণ্য । আর সে যুদ্ধটি ছিল বদরের যুদ্ধ । এখানে স্বভাবতই প্রশ্ন উঠে যে, আল্লাহ্ তাআলা ফেরেশতাদের প্রভূত শক্তি দান করেছেন । একজন ফেরেশতা একাই গোটা জনপদ উল্টে দিতে পারেন । উদাহারণতঃ কওমে-লুতের বস্তি একা জিবরাঈল “আলাইহিস্ সালামই উল্টে দিয়েছিলেন । এমতাবস্থায় এখানে ফেরেশতাদের বাহিনী প্রেরণ করার কি প্রয়োজন ছিল? এছাড়া ফেরেশতারা যখন যুদ্ধক্ষেত্রে অবতরণই করেছিল, তখন একটি কাফেরেরও প্রাণ নিয়ে ফিরে যাওয়ার কথা ছিল না। এ সব প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ্ তাআলা দিয়েছেন । অর্থাৎ ফেরেশতা প্রেরণের উদ্দেশ্য তাদের দ্বারা যুদ্ধ জয় করানো ছিল না; বরং উদ্দেশ্য ছিল মুসলিম বাহিনীকে সান্ত্বনা প্রদান করা, তাদের মনোবল দৃঢ় করা এবং বিজয়ের সুসংবাদ দেয়া ৷ এ ঘটনা সম্পর্কেই সূরা আল-আনফালের ১২ নং আয়াতে আরও স্পষ্ট করে ফেরেশতাদের সম্বোধন করে বলা হয়েছে যে, “তোমরা মুসলিমদের অন্তর স্থির রাখ- অস্থির হতে দিয়ো না ।' অন্তর স্থির রাখার বিভিন্ন পন্থা রয়েছে । তন্মধ্যে একটি হচ্ছে, কোন না কোন উপায়ে মুসলিমদের সামনে একথা ফুটিয়ে তোলা যে, আল্লাহ্র ফেরেশতারা তাদের সাহায্যার্থে দাড়িয়ে রয়েছেন | যেমন কখনো দৃষ্টির সম্মুখে আত্মপ্রকাশ করে, কখনো আওয়াজ দিয়ে এবং কখনো অন্য কোন উপায়ে । বদরের রণক্ষেত্রে এসব উপায়ই ব্যবহৃত হয়েছে । কোন কোন সাহাবী জিবরাঈলের আওয়াজ শুনেছেন যে, তিনি কাউকে ডাকছেন । কেউ কেউ কতক ফেরেশতাকে দেখেছেনও । কোন কোন সাহাবী কোন কোন কাফেরকে ফেরেশতাদের
— পৃষ্ঠা ৩৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।