00017161715 £91 01৮৮০75১৬৮7 করবে) আর তারাই সফলকাম । ১০৫.তোমরা তাদের মত হয়ো না, যারা | ১৫/০৫৫405- ৫524; (১) (২) তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ | 8: ৬)6521445/84৮৬0 আসার পর বিচ্ছিন হয়েছে) ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে। আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি । ইসলাম যেসব সৎকর্ম ও পৃণ্যের নির্দেশ দিয়েছে এবং প্রত্যেক নবী আপন আপন যুগে যে সব সকর্মের প্রচলন করেছেন, তা সবই আয়াতের উল্লেখিত “মারূফ' তথা সকর্মের অন্তর্ভূক্ত ৷ 'মারূফ' শব্দের আভিধানিক অর্থ পরিচিত । এসব সৎকর্ম সাধারণ্যে পরিচিত । তাই এগ্ডলোকে “মারূফ' বলা হয় । এমনিভাবে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম যেসব অসতকর্মরূপী কাজকে অবৈধ ঘোষণা করেছেন বলে খ্যাত, তা সবই আয়াতে উন্লেখিত “মুনকার” এর অন্তর্ভূক্ত | এ স্থলে “ওয়াজিবাত' অর্থাৎ "জরুরী করণীয় কাজ' ও “'মা'আসী” অর্থাৎ “গোনাহর কাজ' -এর পরিবর্তে “মারফ' ও “মুনকার” বলার রহস্য সম্ভবত এই যে, নিষেধ ও বাধাদানের নির্দেশটি শুধু সবার কাছে পরিচিত ও সর্বসম্মত মাসআলা-মাসায়েলের ব্যাপারেই প্রযোজ্য হবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “তোমাদের মধ্যে যে কেউ কোন খারাপ কাজ দেখবে, সে যেন তা হাত দ্বারা প্রতিহত করে, তা যদি সম্ভব না হয় তাহলে মুখ দ্বারা প্রতিহত করবে, আর যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবে । এটাই ঈমানের সবচেয়ে দুর্বল স্তর । অন্য বর্ণনায় এসেছে, “এর পরে সরিষা পরিমাণ ঈমানও বাকী নেই ।"[মুসলিমঃ ৪৯, আবু দাউদঃ ১১৪০] অন্য এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “ঘার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, অবশ্যই তোমরা সৎকাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে । নতুবা অচিরেই আল্লাহ্ তোমাদের উপর তার পক্ষ থেকে শাস্তি নাযিল করবেন । তারপর তোমরা অবশ্যই তার কাছে দো'আ করবে, কিন্তু তোমাদের দো“আ কবুল করা হবে না । [তিরমিযীঃ ২১৬৯, মুসনাদে আহমাদঃ ৫/৩৯১] অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে এক লোক জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহ্র রাসূল, কোন লোক সবচেয়ে বেশী ভাল? তিনি বললেনঃ সবচেয়ে ভাল লোক হল যে আল্লাহ্র তাকওয়া অবলম্বন করে, সৎকাজে আদেশ দেয় ও অসতকাজ থেকে নিষেধ করে এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে । [মুসনাদে আহমাদঃ ৬/৪৩১] রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “দুই কিতাবী সম্প্রদায় তাদের দ্বীনের মধ্যে বাহাত্তর দলে বিভক্ত হয়েছে । আর এ উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে । প্রত্যেক দলই জাহান্নামে যাবে কেবলমাত্র একটি দল ব্যতীত । আর তারা হল আল- জামা'আতের অনুসারী । আমার উম্মতের মধ্যে এমন কিছু দল বেরুবে যাদেরকে কুপ্রবৃত্তি এমনভাবে তাড়িয়ে বেড়াবে, যেমন পাগলা কুকুরে কামড়ানো ব্যক্তিকে সর্বদা কুকুর তাড়িয়ে বেড়ায় । [আবু দাউদঃ ৪৫৯৭, মুসনাদে আহমাদঃ ৪/১০২]
— পৃষ্ঠা ৩৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।