৯৮. €১) 00017161715 নন । বলুন, “হে আহলে কিতাবগণ! তোমরা | 88581 52952362:41650% আল্লাহ্র নিদর্শনসমূহের সাথে কেন 9025৮05৫ কুফরী কর? আর তোমরা যা কর ন আল্লাহ্ তার সাক্ষী । এছাড়া গৃহে প্রত্যাবর্তন পর্যন্ত পরিবার-পরিজনের ভরণ-পোষণেরও ব্যবস্থা থাকতে হবে । দৈহিক দিক দিয়ে হাত পা ও চক্ষু কর্মক্ষম হতে হবে । কারণ, যাদের এসব অঙ্গ বিকল, তাদের পক্ষে স্বীয় বাড়ী ঘরে চলাফেরাই দুক্কর ৷ এমতাবস্থায় সেখানে যাওয়া ও হজের অনুষ্ঠানাদি পালন করা তার পক্ষে কিরূপে সম্ভব হবে? মহিলাদের পক্ষে মাহ্রাম ব্যক্তি ছাড়া সফর করা শরীয়ত মতে নাজায়েয । কাজেই মহিলাদের সামর্থ্য তখনই হবে, যখন তার সাথে কোন মাহরাম পুরুষ হজে থাকবে; নিজ খরচে করুক অথবা মহিলাই তার খরচ বহন করুক | এমনিভাবে কাবা গৃহে পৌছার জন্যে রাস্তা নিরাপদ হওয়াও সামর্্যের একটি অংশ । যদি রাস্তা বিপজ্জনক হয় এবং জান- মালের ক্ষতির প্রবল আশঙ্কা থাকে, তবে হজের সামর্থ্য নাই বলে মনে করা হবে । সুস্থতা এবং নিজের উপর কোন প্রকার কমতি না করে পাথেয় ও বাহনের খরচ থাকা বুঝায় ।[তাবারী] ইবনে আববাস বলেন, আয়াতে কুফরী বলতে বোঝানো হয়েছে এমন ব্যক্তির কাজকে, যে হজ করাকে নেককাজ হিসেবে নিল না আর হজ ত্যাগ করাকে গোনাহের কাজ মনে করল না | [তাবারী] মুজাহিদ বলেন, কুফরী করার অর্থ, আল্লাহ্ ও আখেরাতকে অস্বীকার করল । [তাবারী] মোটকথা: বান্দা বড়-ছোট যে ধরনের কুফরীই করুক না কেন তার জানা উচিত যে, আল্লাহ্ তার মুখাপেক্ষী নয় । এ আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে, আল্লাহ্ তা'আলা তার সৃষ্টির কোন কিছুর মুখাপেক্ষী নয় । যদি সমস্ত লোকই কাফের হয়ে যায় তবুও এতে তার রাজত্ে সামান্য-হ্রাস-বৃদ্ধি ঘটবে না । পবিত্র কুরআনে বিভিন্ন স্থানে এ ঘোষণা দেয়া হয়েছে । যেমন, “তোমরা এবং পৃথিবীর সবাই যদি অকৃতজ্ঞ হও তারপরও আল্লাহ্ অভাবমুক্ত ও প্রশংসার যোগ্য ৮ [সুরা ইবরাহীম:৮] আরও বলেন, “অতঃপর তারা কুফরী করল ও মুখ ফিরিয়ে নিল । আল্লাহও (তোদের ঈমানের ব্যাপারে) ভ্রক্ষেপহীন হলেন; আর আল্লাহ্ অভাবমুক্ত, প্রশংসিত ।” [সূরা আত-তাগাবুন:৬] সুতরাং তার বান্দাদেরকে আনুগত্য করা এবং অবাধ্যতা থেকে দূরে থাকার নির্দেশ বান্দাদের উপকারার্থেই দিয়ে থাকেন | এ জন্যে দেন না যে, বান্দার আনুগত্য বা অবাধ্যতা আল্লাহ্র কোন ক্ষতি বা উপকার করবে । [আদওয়াউল বায়ান]
— পৃষ্ঠা ৩৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।