00017161715 £ 7০ 01৮৯৮ 2) “আলাইহিস্ সালামের হাতে কাবা গৃহ নির্মাণের চল্লিশ বৎসর পর সম্পন্ন হয় । এরপর সুলাইমান “আলাইহিস্ সালাম বায়তুল-মুকাদ্দাসের পুণগ্নির্মাণ করেন। এভাবে বিভিন্ন হাদীসের পরস্পর বিরোধিতা দূর হয়ে যায় । এ ছাড়া কোন কোন বর্ণনায় এসেছে যে, কা'বা গৃহ সর্বপ্রথম আদম আলাইহিস্ সালাম নির্মাণ করেছেন । আবার কোন কোন বর্ণনায় এসেছে, “আদম আলাইহিস্ সালাম কর্তৃক নির্মিত এ কাবা গৃহ নৃহ “আলাইহিস্ সালামের মহাপ্রাবন পর্যন্ত অক্ষত ছিল । মহাপ্রাবনে এ গৃহ বিধ্বস্ত হয়ে যায় । অতঃপর ইব্রাহীম “আলাইহিস্ সালাম প্রাচীন ভিত্তির উপর এ গৃহ পুনঃনির্মাণ করেন | উপরোক্ত দু'টি বর্ণনার কোনটিই সঠিক সনদে প্রমাণিত হয়নি । কা'বা গৃহের প্রথম নির্মাণকারী বলতে পারি । পরবর্তীকালে এক দুর্ঘটনায় প্রাচীর ধ্বসে গেলে জুরহাম গোত্রের লোকেরা একে পুনগনির্মাণ করেন । এভাবে কয়েক বার বিধ্বস্ত হওয়ার পর একবার আমালেকা সম্প্রদায় ও একবার কুরাইশরা এ গৃহ নির্মাণ করে। সর্বশেষ এ নির্মাণে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামও শরীক ছিলেন এবং তিনিই 'হাজরে-আসওয়াদ* স্থাপন করেছিলেন । কিন্তু কুরাইশদের এ নির্মাণের ফলে ইব্রাহীমী ভিত্তি সামান্য পরিবর্তিত হয়ে যায় । প্রথমতঃ কাবার একটি অং 'হাতীম” কা“বা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে । দ্বিতীয়তঃ ইব্রাহীম “আলাইহিস্ সালামের নির্মাণে কাবা গৃহের দরজা ছিল দু"টি- একটি প্রবেশের জন্য এবং অপরটি বের হওয়ার জন্য । কিন্তু কুরাইশরা শুধু পূর্বদিকে একটি দরজা রাখে । তৃতীয়তঃ তারা সমতল ভূমি থেকে অনেক উদ্ুতে দরজা নির্মাণ করে- যাতে সবাই সহজে ভেতরে প্রবেশ করতে না পারে; বরং তারা যাকে অনুমতি দেবে সেই যেন প্রবেশ করতে পারে । হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু 'আনহাকে বলেছিলেনঃ “আমার ইচ্ছা হয়, কা'বা গৃহের বর্তমান নির্মাণ ভেঙ্গে দিয়ে ইব্রাহীমী নির্মাণের অনুরূপ করে দেই । কিন্তু কা'বা গৃহ ভেঙ্গে দিলে নও-মুসলিম অজ্ঞ লোকদের মনে ভুল বুঝাবুঝি দেখা দেয়ার আশংকার কথা চিন্তা করেই বর্তমান অবস্থা বহাল রাখছি ।' [বুখারীঃ ৪৪৮৪, ১৫৮৩, মুসলিমঃ ১৩৩৩] এ কথাবার্তার কিছুদিন পরেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন । কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু “আনহার ভাগ্নে আব্দুল্লাহ্ ইবনে যুবায়ের অবগত ছিলেন । খোলাফায়ে রাশেদীনের পর যখন মক্কার উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, তখন তিনি উপরোক্ত ইচ্ছাটি কার্ষে পরিণত করেন এবং কা'বা গৃহের নির্মাণ ইব্রাহীমী নির্মাণের অনুরূপ করে দেন। কিন্তু মক্কার উপর তার কর্তৃত্ব বেশী দিন টেকেনি । হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কায় সৈন্যাভিযান করে তাকে শহীদ করে দেয় । সে কা'বা গৃহকে আবার ভেঙ্গে জাহেলিয়াত আমলে কুরাইশরা যেভাবে নির্মাণ করেছিল, সেভাবেই নির্মাণ করে । হাজ্জাজ ইবনে ইউসুফের পর কোন কোন বাদশাহ্ উল্লেখিত হাদীস দৃষ্টে কাবা গৃহকে ভেঙ্গে হাদীস অনুযায়ী নির্মাণ করার ইচ্ছা করে ইমাম মালেক
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।