Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ৩. সুরা আলে-ইমরান পারা ৪ / ৩১৫ পট 0০ পাহ৬৮- ৯৬. নিশ্চয় মানব জাতির) জন্য সর্বপ্রথম) | ৫৫968875568 (১) (২) (৩) যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা তো ৪55৩3 বাক্কায়, বরকতময় ও সৃষ্টিজগতের দিশারী হিসাবে 1৩) প্রাচীনকাল থেকেই কা'বা গৃহের প্রতি সম্মান প্রদর্শন অব্যাহত রয়েছে । আয়াতে %৫:৪% শব্দের মাধ্যমে ইঙ্গিত রয়েছে যে, জাতি-ধর্ম নির্বিশেষে সমগ্র মানবগোষ্ঠী এর প্রতি সম্মান প্রদর্শন করবে । আল্লাহ্‌ তা'আলা এর প্রকৃতিতে এমন মাহাত্ম নিহিত রেখেছেন যে, মানুষের অন্তর আপনা-আপনিই এর দিকে আকৃষ্ট হয় । আলোচ্য আয়াতে কাবাগৃহের শ্রেষ্ঠত্বের কয়েকটি বিশেষ দিক বর্ণনা করা হয়েছে । প্রথমতঃ এটি সারা বিশ্বে সর্বপ্রথম ইবাদাতের স্থান । দ্বিতীয়তঃ এ গৃহ বরকতময় ও কল্যাণের আধার । তৃতীয়তঃ এ গৃহ সারা সৃষ্টির জন্য পথপ্রদর্শক ৷ আয়াতে বর্ণিত প্রথম শ্রেষ্ঠত্বের সারমর্ম এই যে, মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ আল্লাহ্‌র পক্ষ থেকে নির্দিষ্ট করা হয়, তা এ গৃহ, যা “বাক্কা'য় অবস্থিত । “বাক্কা” শব্দের অর্থ মন্কা | এখানে “মীম' অক্ষরকে “বা' অক্ষর দ্বারা পরিবর্তন করা হয়েছে । আরবী ভাষায় এর খখ্য দৃষ্টান্ত রয়েছে । অথবা উচ্চারণ ভেদে অপর নাম “বাক্কা” । অতএব কাবা গৃহই বিশ্বের সর্বপ্রথম ইবাদাতঘর | তখন অর্থ হবে, মানুষের বসবাসের গৃহ পূর্বেই নির্মিত হয়েছিল; কিন্তু ইবাদাতের জন্য কা“বা গৃহই সর্বপ্রথম নির্মিত হয়েছিল | এ মতটি আলী রাদিয়াল্লাহু “আনহু থেকেও বর্ণিত রয়েছে । [দিয়া আল-মাকদেসী, আল- মুখতারাহ: ২/৬০ নং ৪৩৮] তাছাড়া আয়াতের অর্থ এও হতে পারে যে, বিশ্বের সর্বপ্রথম গৃহ ইবাদাতের জন্যই নির্মিত হয়েছিল । ইতিপূর্বে কোন উপাসনালয়ও ছিল না এবং বাস গৃহও ছিল না। এ কারণে আব্দুল্লাহ্‌ ইবনে উমর, মুজাহিদ, কাতাদাহ, সুদ্দী প্রমুখ সাহাবী ও তাবেয়ীগণের মতে কা'বাই বিশ্বের সর্বপ্রথম গৃহ | তবে প্রথম অর্থটিই অধিক গ্রহণযোগ্য মত । আলোচ্য আয়াত দ্বারা কাবা গৃহের একটি শ্রেষ্ঠত প্রমাণিত হলো যে, এ হচ্ছে জগতের সর্বপ্রথম গৃহ । হাদীসে আছে, আবু যর রাদিয়াল্লাহু “আনহু রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করেন যে, জগতের সর্বপ্রথম মসজিদ কোনটি? উত্তর হলোঃ মসজিদুল হারাম । আবারো প্রশ্ন করা হলোঃ এরপর কোন্টি? উত্তর হলোঃ মসজিদে বায়তুল-মুকাদ্দাস । আবার জিজ্ঞাসা করলেনঃ এই দু'টি মসজিদ নির্মাণের মাঝখানে কতদিনের ব্যবধান ছিল? উত্তর হলোঃ চল্লিশ বৎসর । [বুখারীঃ ৩৩৬৬, _ মুসলিমঃ ৫২০] এ হাদীসে ইব্রাহীম আলাইহিস্‌ সালামের হাতেই কা'বা গৃহের নির্মণি কাজ সম্পন্ন হয়েছিল বলে বুঝা যায় । তাই সবচেয়ে প্রামাণ্য সঠিক মত হলো যে, ইব্রাহীম আলাইহিস্‌ সালামই সর্ব প্রথম কাবা গৃহ নির্মাণ করেছিলেন । কারণ এ হাদীসে বায়তুল-মুকাদ্দাস নির্মাণের ব্যবধান বর্ণনা করা হয়েছে । কেননা বিভিন্ন হাদীস থেকে প্রমাণিত রয়েছে যে, বায়তুল-মুকাদ্দাসের প্রথম নির্মাণও ইব্রাহীম

— পৃষ্ঠা ৩৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।