Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ২. সকল 'হাম্দ") ূ ১৩5১০] (১) আরবী ভাষায় 'হাম্দ' অর্থ নির্মল ও সম্ভ্রমপূর্ণ প্রশংসা ।গুণ ও সিফাত সাধারণতঃ দুই প্রকার হয়ে থাকে | তা ভালও হয় আবার মন্দও হয় | কিন্তু হামৃদ শব্দটি কেবলমাত্র ভাল গুণ প্রকাশ করে । অর্থাৎ বিশ্ব জাহানের যা কিছু এবং যতকিছু ভাল, সৌন্দর্য- মাধুর্য, পূর্ণতা মাহা দান ও অনুগ্রহ রয়েছে তা যেখানেই এবং যে কোন রূপে ও যে কোন অবস্থায়ই থাকুক না কেন, তা সবই একমাত্র আল্লাহ তা“আলারই জন্য নির্দিষ্ট, একমাত্র তিনিই-তীর মহান সত্তাই সে সব পাওয়ার অধিকারী | তিনি ছাড়া আর কোন উপাস্যই এর যোগ্য হতে পারে না। কেননা সব কিছুর সৃষ্টিকর্তা তিনিই এবং তার সব সৃষ্টিই অতীব সুন্দর ৷ এর অধিক সুন্দর আর কিছুই হতে পারে না- মানুষ কল্পনাও করতে পারে না । তার সৃষ্টি, লালন-পালন-সংরক্ষণ-প্রবৃদ্ধি সাধনের সৌন্দর্য তুলনাহীন । তাই এর দরুন মানব মনে স্বতঃক্ষুর্তভাবে জেগে উঠা প্রশংসা ও ইচ্ছামূলক প্রশংসাকে হামদ" বলা হয় । এখানে এটা বিশেষভাবে জানা আবশ্যক যে, 'আল-হামদু"* কথাটি 'আশ-শুক্র' থেকে অনেক ব্যাপক, যা আধিক্য ও পরিপূর্ণতা বুঝায় । কেউ যদি কোন নিয়ামত পায়, তা হলে সেই নিয়ামতের জন্য শুকরিয়া প্রকাশ করা হয় । সে ব্যক্তি যদি কোন নিয়ামত না পায় (অথবা তার পরিবর্তে অন্য কোন লোক নিয়ামতটি পায়) স্বভাবতঃই তার বেলায় এজন্য শুকরিয়া নয় । অর্থাৎ যে ব্যক্তি নিয়ামত পায়, সে-ই শুকরিয়া আদায় করে | যে ব্যক্তি নিয়ামত পায় না, সে শুকরিয়া আদায় করে না । এ হিসেবে 'আশ-শুক্র লিল্লাহ" বলার অর্থ হতো এই যে, আমি আল্লাহ্র যে নিয়ামত পেয়েছি, সেজন্য আল্লাহ্‌র শুকরিয়া আদায় করছি । অপরদিকে “আল-হামদুলিল্লাহ' অনেক ব্যাপক । এর সম্পর্ক শুধু নিয়ামত প্রাপ্তির সাথে নয় । আল্লাহ্র যত নেয়ামত আছে, তা পাওয়া যাক, বা না পাওয়া যাক; সে নিয়ামত কোন ব্যক্তি নিজে পেলো, বা অন্যরা পেলো, সবকিছুর জন্যই যে প্রশং আল্লাহ্‌র প্রাপ্য সেটিই হচ্ছে “হামদ' | এ প্রেক্ষিতে “আল-হামদুলিল্লাহ' বলে বান্দা যেন ঘোষণা করে, হে আল্লাহ্‌! সব নিয়ামতের উৎস আপনি, আমি তা পাই বানা পাই, সকল সৃষ্টিজগতই তা পাচ্ছে; আর সেজন্য সকল প্রশংসা একান্তভাবে আপনার, আর কারও নয় | কেউ আপনার প্রশংসা করলে আপনি প্রশংসিত হবেন আর কেউ প্রশংসা না করলে প্রশর্সিত হবেন না, ব্যাপারটি এমন নয় । আপনি স্বপ্রশংসিত | প্রশংসা আপনার স্থায়ী গুণ । প্রশংসা আপনি ভালবাসেন । আপনার প্রশংসা কোন দানের বিনিময়ে হতে হবে এমন কোন বাধ্য-বাধকতা নেই ।[ইবন কাসীর] আরও একটি বিষয় লক্ষণীয় যে, এখানে স্*১৫:৫% “সকল প্রশংসা আল্লাহর' এ শব্দটি ব্যবহার করা হয়েছে । ঞ14এা “আমি আল্লাহ্‌র প্রশংসা করছি" এ শব্দ ব্যবহৃত হয়নি । এর কারণ সম্ভবত এই যে, “আহমাদুল্লাহ" বা আমি আল্লাহ্‌র প্রশংসা করছি" এ বাক্যটি বর্তমানকালের সাথে সম্পৃক্ত । অর্থাৎ আমি বর্তমানকালে আন্রাহ্‌র প্রশংসা করছি । অন্যদিকে “'আল-হামদুলিল্লাহ' বা “সকল প্রশংসা আল্লাহর" সর্বকালে (অতীত, বর্তমান ও ভবিষ্যতে) প্রযোজ্য । আর এ জন্যই হাদীসে বলা

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।