Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ৪747 22021) (২) রহমান, রহীম(১ আল্লাহ্‌র নামে 29৯1১%5919 সাধারণত আয়াতের অনুবাদে বলা হয়ে থাকে, পরম করুণাময়, দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি। এ অনুবাদ বিশুদ্ধ হলেও এর মাধ্যমে এ আয়াতখানির পূর্ণভাব প্রকাশিত হয় না। কারণ, আয়াতটি আরও বিস্তারিত বর্ণনার দাবী রাখে । প্রথমে লক্ষণীয় যে, আয়াতে আল্লাহর নিজস্ব গুণবাচক নামসমুহের মধ্য হতে 'আর-রাহমান ও আর-রাহীম' এ দু”টি নামই এক স্থানে উল্লিখিত হয়েছে । “রহম” শব্দের অর্থ হচ্ছে দয়া, অনুগ্রহ | এই “রহম" ধাতু হতেই “রহমান' ও “রহীম” শব্দদ্বয় নির্গত ও গঠিত হয়েছে । “রহমান” শব্দটি মহান আল্লাহর এমন একটি গুণবাচক নাম যা অন্য কারও জন্য ব্যবহার করা জায়েয নেই | [তাবারী] কুরআন ও হাদীসে এমনকি আরবদের সাহিত্যেও এটি আন্মাহ্‌ ছাড়া আর কারও গুণ হিসেবে ব্যবহৃত হয়নি । পক্ষান্তরে 'রহীম” শব্দটি আল্লাহ্‌র গুণ হলেও এটি অন্যান্য সৃষ্টজগতের কারও কারও গুণ হতে পারে | তবে আন্মাহ্‌্র গুণ হলে সেটা যে অর্থে হবে অন্য কারও গুণ হলে সেটা সে একই অর্থে হতে হবে এমন কোন কথা নেই । প্রত্যেক সত্তা অনুসারে তার গুণাগুণ নির্দিষ্ট হয়ে থাকে । এখানে একই স্থানে এ দু'টি গুণবাচক নাম উল্লেখ করার বিশেষ তাৎপর্য রয়েছে । কোন কোন তাফসীরকার বলেছেন যে, আল্লাহ্‌ “রহমান' হচ্ছেন এই দুনিয়ার ক্ষেত্রে, আর “রাহীম” হচ্ছেন আখেরাতের হিসেবে | |বাগভী] নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি সর্বপ্রথম ইক্রা বিসমে" বা সূরা আল-'আলাক এর প্রাথমিক কয়েকটি আয়াত নাধিল হয়েছিল । এতে সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়ে পাঠ শুরু করতে বলা হয়েছিল । সম্ভবত এজন্যই আল্লাহর এই প্রাথমিক আদেশ অনুযায়ী কুরআনের প্রত্যেক সূরা"র প্রথমেই তা স্থাপন করে সেটাকে রীতিমত পাঠ করার ব্যবস্থা করে দেয়া হয়েছে । বস্তুতঃ বিসমিল্লাহ প্রত্যেকটি সুরার উপরিভাগে অর্থ ও বাহ্যিক আঙ্গিকতার দিক দিয়ে একটি স্বর্ণমুকুটের ন্যায় স্থাপিত রয়েছে । বিশেষ করে এর সাহায্যে প্রত্যেক দু”টি সূরার মধ্যে পার্থক্য সৃষ্টি করাও অতীব সহজ হয়েছে । হাদীসেও এসেছে, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুরার শেষ তখনই বুঝতে পারতেন যখন বিসমিল্লাহ নাধিল করা হতো” [আবু দাউদ:৭৮৮] তবে প্রত্যেক সুরার প্রথমে ও কুরআন পাঠের পূর্বে এ বাক্য পাঠ করার অর্থ শুধু এ নয় যে, এর দ্বারা আল্লাহর নাম নিয়ে কুরআন তিলাওয়াতে শুরু করার €বাদ দেয়া হচ্ছে । বরং এর দ্বারা স্পষ্ট কণ্ঠে স্বীকার করা হয় যে, দুনিয়া জাহানের সমস্ত নিয়ামত আল্লাহর তরফ হতে প্রাপ্ত হয়েছে । এর মাধ্যমে এ কথাও মেনে নেয়া হয় যে, আল্লাহ তা'আলা আমাদের প্রতি যে দয়া ও অনুগ্রহ করেছেন বিশেষ করে দ্বীন ও শরীয়াতের যে অপূর্ব ও অতুলনীয় নিয়ামত আমাদের প্রতি নাযিল করেছেন, তা আমাদের জন্মগত কোন অধিকারের ফল নয় | বরং তা হচ্ছে আল্লাহ তা“আলার নিজন্ব বিশেষ মেহেরবানীর ফল । তাছাড়া এই বাক্য দ্বারা আল্লাহর নিকট এই প্রার্থনাও করা হয় যে, তিনি যেন অনুগ্রহপূর্বক তার কালামে-পাক বুঝবার ও তদনুযায়ী জীবন যাপন করার তওফীক

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।