00017161715 ৩- সূরা আলে-ইমরান পারা ৩ / ২৯১ ং ৮7 ০1৮৯৮ 12) ৪৭. ৮, (১) এবং তিনি হবেন পৃণ্যবানদের একজন । সে বলল, হে আমার রব! আমাকে | ৮৫5:528058%3 9৩ কোন পুরুষ স্পর্শ করেনি, এমতাবস্থায় | (2954)0৬৬85৫3$ আমার সন্তান হবে কিভাবে? তিনি ৪054088-$ (আল্লাহ্) বললেন, “এভাবেই”, আল্লাহ্ যা ইচ্ছে সৃষ্টি করেন । তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন, “হও”, ফলে তা হয়েযায়)। আর তিনি তাকে শিক্ষা দেবেন কিতাব, | ১৩5 £,254575৩24 হিকমত, তাওরাত ও ইন্জরীল। এ আয়াতে মারইয়াম আলাইহাস সালাম কর্তৃক ঈসা আলাইহিস সালামকে গর্ভে ধারনের বিষয়টির ইঙ্গিত রয়েছে । এর বিস্তারিত বর্ণনা সুরা মারইয়ামে বর্ণিত হয়েছে, সেখানে বলা হয়েছে, “বর্ণনা করুন এ কিতাবে মার্ইয়ামের কথা, যখন সে তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে নিরালায় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল, তারপর তাদের থেকে সে পর্দা করল । এরপর আমরা তার কাছে আমাদের রূহকে পাঠালাম, সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল । মার্ইয়াম বলল, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি (আল্লাহকে ভয় কর) যদি তুমি “মুত্তাকী হও”, সে বলল, “আমি তো তোমার রব-এর দূত, তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য । মার্ইয়াম বলল, “কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোন পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই?' সে বলল, “এ রূপই হবে ।' তোমার রব বলেছেন, “এটা আমার জন্য সহজসাধ্য এবং আমরা তাকে এজন্যে সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমাদের কাছ থেকে এক অনুগ্রহ; এটা তো এক স্থিরীকৃত ব্যাপার ।' তারপর সে তাকে গর্ভে ধারণ করল; [১৬-২২] এখানেও গর্ভে ধারনের প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়েছে সেটা বলা হয়নি । সুরা আল-আম্িয়ায় বলা হয়েছে যে, “অতঃপর আমরা তার (মারইয়ামের) মধ্যে আমাদের পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছিলাম” [৯১] । আর যিনি কারণ, সূরা আলে ইমরান ও সূরা মারইয়ামের আয়াতসমূহ থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, মারইয়ামের কাছে যিনি এসেছিলেন, তিনি স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম । এ সমস্ত বর্ণনা একত্রিত করলে ঈসা আলাইহিস সালামের জন্মকাহিনী স্পষ্ট হয়ে পড়ে ।
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।