00017161715 ৮০৮ ১1৮৯৮ ৭5) ৪৬. (১) (২) (৩) অন্যতম হবেন) । আর তিনি দোলনায়২ ও বয়োঃপ্রাপ্ত | ৪৫9১৯৫$৩৫১5558502 অবস্থায় মানুষের সাথে কথা বলবেনও) অর্থাৎ দুনিয়াতে তার সম্মান হবে অনেক বড় । কারণ, আল্লাহ্ তাকে দৃঢুসংকল্প রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন৷ বড় শরী'আত ও তার অনুসারীদের সংখ্যা বৃদ্ধি করেছেন । তার স্মরণকে এমনভাবে সারা দুনিয়াব্যাপী করেছেন যে, প্রাচ্য-প্রাশ্চাত্য তার সুনামে ভরপুর করে দিয়েছেন । অনুরূপভাবে আখেরাতেও তার মর্যাদা হবে অনেক বেশী । অন্যান্য নবী-রাসুলদের সাথে তিনিও আল্লাহ্র কাছে সুপারিশ করবেন । তাকে আল্লাহ্ তাআলা দুনিয়াতে যারা তার সম্পর্কে বিভ্রান্ত হয়েছে তাদের ব্যাপারে জিজ্ঞেস করে তার মুখ থেকে সত্য বের করে বিশেষভাবে সম্মানিত করবেন । [তাফসীরে সাদী] রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “দোলনায় মাত্র তিন জন কথা বলেছেন । ঈসা, জুরাইজের সময়ের এক ছোট বাচ্ছা আর একটি বাচ্ছা । [বুখারীঃ ২৪৮২, অনুরূপ ৩৪৩৬; মুসলিমঃ ২৫৫০] দোলনায় তিনি কি কথা কাদের উদ্দেশ্যে বলেছেন তা এখানে বর্ণনা করা হয়নি । অন্যত্র বলা হয়েছে যে, তিনি তার কাওমের দিয়েছিলেন । তিনি বলেছিলেন, “আমি তো আল্লাহ্র বান্দা । তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন, “যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে সালাত ও যাকাত আদায় করতে | “আর আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে করেননি উদ্ধত, হতভাগ্য; “আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উখিত হব ।' [সুরা মারইয়াম: ৩০-৩৩) আয়াতে বলা হয়েছে যে, ঈসা আলাইহিস সালাম শৈশব ও পৌটু বয়সে মানুষের সাথে কথা বলবেন । নিঃসন্দেহে শৈশবে পূর্ণ বয়স্কদের মত জ্ঞানীসুলভ, মেধাসম্পন্ন প্রাঞ্জল ও বিশুদ্ধভাবে কথা বলা একটি মু'জিযা । কিন্তু তার সাথে “পৌটু বয়সে কথা বলা'র ব্যাপারটির কি সম্পর্ক থাকতে পারে? অধিকাংশ আলেমদের নিকট এর উত্তর এই যে, মূলত: শৈশব অবস্থায় কথা বলার মুজিযা বর্ণনা করাই এখানে উদ্দেশ্য ৷ তার সাথে পৌঢ় বয়সেও কথা বলবেন বলা দ্বারা উভয় অবস্থায়ই তার কথা পাগ্ডিত্যপর্ণ ও জ্ঞানীসুলভ হবে এমনটি বোঝানো হয়েছে । কোন কোন আলেম বলেন, তিনি যেহেতু যুবক বয়সে পৌট হবার পূর্বেই আসমানে উথ্থিত হয়েছেন, সেহেতু এ আয়াত দ্বারা বোঝা যায় যে, তিনি পৌট অবস্থায় আবার ফিরে এসে মানুষের সাথে কথা বলবেন । সুতরাং আবার ফিরে আসার ব্যাপারটি এ আয়াতের মাধ্যমেও প্রমাণিত হয়ে গেল । যা আরেকটি অলৌকিক ব্যাপার ।
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।