00017161715 বললাম, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌছে জিজ্ঞেস না করা পর্যন্ত তোমরা এগুলোকে কিছু কর না | অতঃপর মদীনা পৌছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের কাছে সব কথা খুলে বললাম | তিনি বললেন, সে কিভাবে জানলো যে, এটি একটি ঝাঁড়-ফুক করার বস্ত! তোমরা এগুলো বন্টন করে নাও এবং আমাকে তোমাদের সাথে এক ভাগ দিও । [মুসলিম: ২২০১] অন্য বর্ণনায় আবু সায়ীদ ইবনুল মু'আল্লা বলেন, আমি সালাত আদায় করছিলাম এমতাবস্থায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে ডাকলেন । আমি সালাত শেষ করেই তার ডাকে সাড়া দিলাম | তখন তিনি আমাকে বললেন, 'আমার কাছে আসা হতে তোমাকে কিসে বারণ করেছে? আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি সালাত আদায় করছিলাম | তিনি বললেন, আল্লাহ্ তাআলা কি বলেন নি যে, “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্ ও তার রাসূলের ডাকে সাড়া দাও; যখন তোমাদেরকে ডাকেন সে বস্তর দিকে যা তোমাদেরকে জীবন দান করবে” । অতঃপর রাসূলুল্সাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “মসজিদ হতে বের হবার পূর্বে আমি তোমাকে কুরআনের সবচেয়ে মহান সুরা শিক্ষা দিব |... অতঃপর তিনি বললেন, তাহলো, স%৫2%শ1৮/%্রষ্চি । এটি হলো সাতটি পুনঃ পূনঃ পঠিতব্য আয়াত এবং মহান কুরআন যা আমাকে দান করা হয়েছে । [বুখারী, ৪৬৪৭] উপর্যুক্ত হাদীসসমূহ পর্যালোচনা করলে দেখা যায় যে, এ সূরাটি সবচেয়ে মহান সূরা । এই সুরা যদিও আল্লাহ তা'আলার নিজস্ব কালাম, তবুও এর ধরণ রাখা হয়েছে পরার্থনামূলক ৷ আল্লাহ্র নিকট মানুষকে কোন জিনিসের প্রার্থনা করতে হবে, সে প্রার্থনার নিয়ম ও প্রণালী কি হওয়া উচিত; আল্লাহর সম্মুখে মানুষের প্রকৃত স্থান কোথায় এবং সেই দৃষ্টিতে মানুষের আকীদা বিশ্বাস কিরূপ হওয়া বাঞ্ছনীয়, তার জন্য বিশুদ্ধ দ্বীন কি হতে পারে, এই দুনিয়ার অসংখ্য পথের মধ্যে হেদায়েতের পথ-আল্লাহর সন্তোষ লাভের সঠিক পথ-কোনটি, আর কোন পথে নাধিল হয় তার অভিশাপ; এসব কথাই বিশ্ব-মানবের সম্মুখে সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে এই সুরার মাধ্যমে | আল্লাহর বিশেষ পরিচয় ও গুণাবলীর অনিবার্য পরিণতি হিসাবে কিয়ামত-বিচারের দিন এবং রিসালাত ও নবুওয়্যাতের উল্লেখ করা হয়েছে । এই সব দিক দিয়ে এই সূরাকে কুরআনের ভূমিকা বলা যেতে পারে । কুরআনের সমগ্র সুরার মধ্যে এর গুরুত্ব বেশী হওয়ার কারণেই একে কুরআনের শুরুতে স্থাপন করা হয়েছে । অন্য কথায় ত্রিশ পারা কুরআন শরীফে যা কিছু আলোচিত হয়েছে, অতি সংক্ষেপে তাই বর্ণিত হয়েছে এই ছোট্ট সূরাটিতে | অথবা বলা যায়, পূর্ণ কুরআন এই ছোট সূরাটিরই বিস্তারিত ব্যাখ্যা ।
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।