00017161715 ৩- সূরা আলে-ইমরান পারা৩ / ২৭১ ৮৮১1 ০1৮৮ এা)৯৯- (১) (২) এগুলোতে ঈমান রাখি, সবই আমাদের রবের কাছ থেকে এসেছে'১) এবং জ্ঞান-বুদ্ধিসম্পন্ন লোকেরা ছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করে না। 'হে আমাদের রব! সরল পথ দেয়ার | ০5৫৬৫ 2)05605৮98 পর আপনি আমাদের অন্তরসমূহকে 94514846025 ৩১৮৫ সত্য লঙ্ঘন্প্রবণ করবেন না। আর আপনার কাছ থেকে আমাদেরকে করুণা দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা ।' 'হে আমাদের রব! নিশ্য় আপনি | 3৬৩৮94০9494 সমস্ত মানুষকে একদিন একত্রে 38591448528 সমবেত করবেন এতে কোন সন্দেহ নেইও); নিশ্চয় আল্লাহ্ ওয়াদা খেলাফ করেন না।' এ আয়াতে আল্লাহ্ তা'আলা বর্ণনা করেন যে, যারা সুস্থ স্বভাবসম্পন্ন তারা অস্পষ্ট আয়াত নিয়ে বেশী তথ্যানুসন্ধান ও ঘাটাঘাটি করে না; বরং তারা সংক্ষেপে বিশ্বাস করে যে, এ আয়াতটিও আল্লাহ্র সত্য কালাম । তবে তিনি কোন বিশেষ হেকমতের কারণে এর অর্থ সম্পর্কে আমাদের অবহিত করেননি । প্রকৃতপক্ষে এ পন্থাই বিপদমুক্ত ও সতর্কতাযুক্ত । এর বিপরীতে কিছুসংখ্যক লোক এমনও আছে, যাদের অন্তর বক্র । তারা সুস্পষ্ট আয়াত থেকে চক্ষু বন্ধ করে অস্পষ্ট আয়াত নিয়ে ঘাটাঘাটিতে লিপ্ত থাকে এবং তা থেকে নিজ মতলবের অনুকূলে অর্থ বের করে মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস পায় । এরূপ লোকদের সম্পর্কে কুরআন ও হাদীসে কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে । হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ আয়াতখানি তিলাওয়াত করে বললেন, “যখন তোমরা তাদেরকে দেখবে যারা এ সমস্ত মুতাশাবিহ) আয়াতের পিছনে দৌড়াচ্ছে, তখন বুঝে নিবে যে, আল্লাহ্ এ সমস্ত লোকের কথাই পবিত্র কুরআনে উল্লেখ করেছেন । তখন তাদের থেকে সাবধান থাকবে 1” [বুখারী: ৪৫৪৭; মুসলিম: ২৬৬৫] শাফা'আতের বিখ্যাত হাদীসে এসেছে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ্ তা'আলা পূর্বাপর সকল মানুষকে কিয়ামতের দিন এক মাঠে একত্রিত করবেন । অতঃপর তাদের অবস্থা এমন হবে যে, তাদের চক্ষু পরস্পরকে বেষ্টন করবে এবং তারা যে কোন আহ্বানকারীর আহ্বান শুনতে পাবে | আর সূর্য তাদের নিকটবর্তী করা হবে ।” [বুখারী: ৩৩৬১]
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।