00017161715 ৩- সূরা আলে-ইমরান পারা৩ / ২৭০ উট ০০৮ থা) (১) (২) উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ | ৫0৭5০১৮8595 করে । অথচ আল্লাহ্ ছাড়া অন্য ৩৮/১91১2 কেউ এর ব্যাখ্যা জানে না । আর যারা ৃ জ্ঞানে সুগভীর) তারা বলে, “আমরা বলা হয়েছে, “যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা মুতাশাবিহাতের অনুসরণ করে? । ইবনে আব্বাস বলেন, যাদের অন্তরে বক্রতা রয়েছে এ কথা বলে যাদের অন্তরে সন্দেহ উপর এবং মুতাশাবিহ আয়াতকে মুহকাম আয়াতের উপর ইচ্ছাকৃত সন্দেহ লাগানোর জন্য নির্ধারণ করে, ফলে তারা নিজেরা সন্দেহে পতিত হয় এবং পথন্রষ্ট হয় । তারা সঠিক পথ গ্রহণ করতে সচেষ্ট থাকে না ।[আত-তাফসীরুস সহীহ] হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদল লোককে কুরআনের আয়াত সম্পর্কে পরস্পর বাদানুবাদে লিপ্ত দেখে বললেন, “তোমাদের পূর্বের লোকেরা এ কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল । তারা আল্লাহ্র কিতাবের একাংশকে অপর অংশের বিপরীতে ব্যবহার করত । আল্লাহর কুরআন তো এ জন্যই নাযিল হয়েছিল যে, এর একাংশ অপর অংশের সত্যয়ণ করবে । সুতরাং তোমরা এর একাংশকে অপর অংশের কারণে মিথ্যারোপ করো না । এর যে অংশের অর্থ তোমরা জানবে সেটা বলবে, আর অংশের অর্থ জানবে না সেটা আলেম বা যারা জানে তাদের কাছে সোপর্দ করো ।” মুসনাদে আহমাদ ২/১৮৫, নং ৬৭৪১; মুসান্নীফে ইবন আবী শাইবাহ ১১/২১৬- ২১৭, হাদীস নং ২৩৭০] এখন প্রশ্ন হচ্ছে, গভীর জ্ঞানের অধিকারীগণ কি এ সমস্ত মুতাশীবিহাতের অর্থ জানে কি না? কোন কোন মুফাসসির এখানে ০৪৩ শব্দের অর্থভেদে এর উত্তর দিয়েছেন । কারণ, ৫: শব্দটির এক অর্থ, তাফসীর বা ব্যাখ্যা ৷ অপর অর্থ, সেই প্রকৃত উদ্দেশ্য, যার জন্য আয়াতটি নিয়ে আসা হয়েছে । যদি প্রথম অর্থ উদ্দেশ্য হয়, তবে এর কোন কোন অর্থ মুফাসসিরগণ করেছেন । যা ব্যাখ্যার পর্যায়ে পড়ে । সে হিসেবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছিলেন, “আমি তাদের অন্তর্ভুক্ত যারা এগুলোর 4১তথা ব্যাখ্যা জানে । [তাবারী] আর যদি দ্বিতীয় অর্থ উদ্দেশ্য হয়, তখন এর অর্থ আল্লাহ্ ব্যতীত আর কেউ জানে না । অধিকাংশ সাহাবী, তাবেয়ী এই দ্বিতীয় অর্থ গ্রহণ করে বলেছেন যে, মুতাশাবিহাতের প্রকৃত উদ্দেশ্য আল্লাহ্ ব্যতীত আর কেউ জানে না । যেমন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, 'গভীর জ্ঞানের অধিকারী আলেমদের জ্ঞানের দৃঢ়তার পরিচয় এই যে, তারা মুহকাম ও মুতাশাবিহ সব ধরনের আয়াতের উপরই ঈমান এনেছে, অথচ তারা মৃতাশাবিহ আয়াতসমূহের 45 তথা প্রকৃত ব্যাখ্যা জানে না ।” অনুরূপভাবে উবাই ইবন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, “গভীর জ্ঞানের অধিকারী আলেমগণ এগ্ডলোর 3১95 তথা প্রকৃত ব্যাখ্যা জানে না, বরং তারা বলে, 'আমরা এগ্তলোতে ঈমান আনি, সবই আমাদের রবের কাছ থেকে এসেছে" | [তাবারী]
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।