00017161715 করে তার প্রতিফল তারই, আর 16216৮5৩৮৩৩ 0 এ মন্দ যা কামাই করে তার প্রতিফল 3 ৬4০ তার উপরই বতায় | হে আমাদের ৫০1/2425৩ রব! যদি আমরা বিস্মৃত হই অথবা তু এ ৫৫ ভুল করি তবে আপনি আমাদেরকে | +* রাকা 2 পাকড়াও করবেন না। হে আমাদের ৩:৮১৫এ রব! আমাদের পূর্ববীগণের উপর গোপন রাখ সর্বাবস্থায় আল্লাহ্ তাঁআলা তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন । আয়াতের আসল উদ্দেশ্য ছিল এই যে, তোমরা স্বেচ্ছায় যেসব কাজ করবে, আল্লাহ্ তা'আলা তার হিসাব নেবেন । অনিচ্ছাকৃত কু-চিন্তা ও ক্রুটি-বিচ্যতি এর অন্তর্ভূক্তই ছিল না। কিন্তু আয়াতের ভাষা বাহ্যতঃ ব্যাপক ছিল | এতে বোঝা যেত যে, অনিচ্ছকৃত ধারণারও হিসাব নেয়া হবে । এ আয়াত শুনে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আরয করলেন, ইয়া রাসূলুল্লাহ! এতদিন আমরা মনে করতাম যে, আমাদের ইচ্ছাকৃত কাজেরই হিসাব হবে | মনে যেসব অনিচ্ছাকৃত কল্পনা আসে, সেগুলোর হিসাব হবে না। কিন্ত এ আয়াত দ্বারা জানা গেল যে, প্রতিটি কল্পনারও হিসাব হবে । এতে তো শাস্তির কবল থেকে মুক্তি পাওয়া সাংঘাতিক কঠিন মনে হয় । মহানবী রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আয়াতের সঠিক উদ্দেশ্য জানতেন, কিন্তু উক্ত আয়াতে ব্যবহৃত শব্দের ব্যাপকতার পরিপ্রেক্ষিতে তিনি নিজের পক্ষ থেকে কিছু বলা সমীচীন মনে করলেন না, বরং ওহীর অপেক্ষায় রইলেন | তিনি সাহাবায়ে কেরামকে আপাততঃ আদেশ দিলেন যে, আল্লাহ্র পক্ষ থেকে যে নির্দেশ আসে, তা সহজ হোক কিংবা কঠিন - মুমিনের কাজ হলো তা মেনে নেয়া । সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশেমত কাজ করলেন; যদিও তাদের মনে এ সংশয় ছিল যে, অনিচ্ছাকৃত কল্পনা ও কু-চিন্তা থেকে বেঁচে থাকা খুবই কঠিন । এ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা প্রথমে মুসলিমদের আনুগত্যের প্রশংসা করেন এবং বিশেষ ভঙ্গিতে এ সন্দেহের নিরসন করে বলেন, আল্লাহ্ তাআলা কাউকে তার সাধ্যের বহির্ভত কোন কাজের নির্দেশ দেন না। কাজেই অনিচ্ছাকৃতভাবে যেসব কল্পনা ও কু-চিন্তা অন্তরে মাথাচাড়া দিয়ে উঠে, এরপর সেগুলো কার্ষে পরিণত করা না হয়, সেসব আল্লাহ্ তা'আলার কাছে মাফযোগ্য ৷ যেসব কাজ ইচ্ছে করে করা হয়, শুধু সেগুলোরই হিসাব হবে । কুরআনে বর্ণিত এ ব্যাখ্যার ফলে সাহাবায়ে কেরামের মানসিক উদ্বেগ দূর হয়ে যায় | [মুসনাদে আহমাদ: ২/৪১২, ১/৩৩২; মুসলিম: ১২৫] তারপর আল্লাহ্ তাঁআলা মুসলিমদেরকে একটি বিশেষ দো'আ শিক্ষা দিয়েছেন । যাতে ভুল-্রান্তিবশতঃ কোন কাজ হয়ে যাওয়ার পর ক্ষমা প্রার্থনার পদ্ধতি শিখিয়ে দেয়া হয়েছে এবং পূর্ববর্তী উম্মতদের মত শাস্তিও যেন এ উম্মতের উপর না আসে, তার জন্য বিশেষভাবে দো'আ করতে বলা হয়েছে ।
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।