Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 জন্য যথার্থ নাম | ৪. “সুরাতুস-সালাত” (১-০/$১)-অর্থাৎ সালাতের সূরা । যেহেতু সব সালাতের সব রাক'আতেই এটি পাঠ করতে হয় সেজন্যই এই নামকরণ হয়েছে । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ১4-18136৪-০১ অর্থাৎ, যে ব্যক্তি নামাযে সূরা ফাতিহা পড়বে না, তার সালাত হবে না” [বুখারীঃ ৭৫৬, মুসলিমঃ ৩৯৪] ৫. “আস্-সাবৃমুল মাসানী” (5৫ ।)-“বার বার পাঠ করার সাতটি আয়াত” । সূরা ফাতিহার সাতটি আয়াত রয়েছে এবং তা বার বার পাঠ করা হয় বলে এর আর এক নাম “সাব্মুল মাসানী” । অথবা সালাতের প্রতি রাক“আতেই তা পড়া হয় বলেই এর এই নাম । |[আল-কাশশীাফ, বাগভী, তাফসীর ইবন কাসীর, আল-ইতকান, আত-তাফসীরুস সহীহ] আয়াত সংখ্যা £ এ ব্যাপারে কারও কোন দ্বিমত নেই যে, সূরা ফাতিহার মোট সাতটি আয়াত রয়েছে । এ জন্য হাদীস শরীফে একে সাতটি পুনরাবৃত্তিমূলক আয়াতের সূরা ০ ৫4 বলা হয়েছে । [বুখারী: ৪৭০৩] পবিত্র কুরআনেও একে এ নামে উন্মেখ করা হয়েছে । [সূরা আল-হিজর:৮৭] এ কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছেঃ সূরার পূর্বে যে “বিস্মিল্লাহির রাহমানির রাহীম” উন্মেখিত হয়েছে তা সুরা ফাতিহার মধ্যে গণ্য আয়াত ও এর অংশ, না তা হতে সম্পূর্ণ স্বতন্ত্র কোন জিনিস? এর উত্তরে বলা যায়, কোন কোন সাহাবী “বিসমিল্লাহ”কে সুরা ফাতিহার অংশ মনে করতেন । পক্ষান্তরে অপর সাহাবীদের মতে এটি এ সূরার অংশ নয় । তবে মদীনা শরীফে সংরক্ষিত কুরআনে এটিকে সুরা আল-ফাতিহার অংশ হিসেবে গণ্য করা হয়েছে। তাছাড়া অধিকাংশ কেরাআতেও এটিকে সুরার প্রথমে একটি আয়াত ধরা হয়েছে এবং “সিরাতাল্লাধীনা আন“আমতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওলাদ দ্বলীন' পর্যন্ত পুরোটাকে একই আয়াত ধরা হয়েছে । আর যারা বিসমিল্লাহকে সূরার আয়াত হিসেবে গণ্য করেননি তারার্থ 8০5৫৯ পর্যন্ত এক আয়াত, আর তার পূর্ণ করেছেন | [বাগভী] নাযিল হওয়ার স্থান ঃ গ্রহণযোগ্য মত হচ্ছে যে, সূরা আল-ফাতিহা মক্কায় অবতীর্ণ সুরা । অবশ্য কেউ কেউ বলেছেন, এটি মদীনায় অবতীর্ণ হয়েছে । আবার কারও মতে এটা একবার মক্কায় এবং আর একবার মদীনায় অবতীর্ণ হয়েছিল । তাছাড়া এর অর্ধেক মক্কায় এবং অপর অর্ধেক মদীনায় নাধিল হয়েছে বলেও কেউ কেউ মত প্রকাশ করেছেন । কিন্তু এ সব মত গ্রহণযোগ্য নয় । তার বড় প্রমাণ এই যে, সূরা আল-হিজর সর্বসম্মতভাবে মন্ধী । তার ৮৭ নং আয়াতে বলা হয়েছেঃ “আমরা আপনাকে সাতটি বার বার পঠনীয় আয়াত ও কুরআনে “আধযীম প্রদান করেছি । এই বার বার পঠনীয় সাতটি আয়াতই হল সুরা আল-ফাতিহা | [বাগভী] তাছাড়া সালাত

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।