Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

(১) (২) 00017161715 তাদের একজন অপরজনকে স্মরণ করিয়ে দেয়১) । আর সাক্ষীগণকে যখন ডাকা হবে তখন তারা যেন অস্বীকার না করে) । আর তা (লেন- দেন) ছোট-বড় যাই হোক, মেয়াদসহ লিখতে তোমরা কোনরূপ বিরক্ত হয়ো না। এটাই আল্লাহর নিকট ন্যায্যতর এখানে বলা হয়েছে যে, দলীলের লেখাকেই যথেষ্ট মনে করবে না; বরং এতে সাক্ষ্যও রাখবে -যাতে কোন সময় পারস্পরিক কলহ দেখা দিলে আদালতে সাক্ষীদের সাক্ষ্য দ্বারা ফয়সালা হতে পারে । এ কারণেই ফেকাহ্বিদগণ বলেছেন যে, লেখা শরী'আতসম্মত প্রমাণ নয়, তাই লেখার সমর্থনে শরী“আতসম্মত সাক্ষ্য বিদ্যমান না থাকলে শুধু লেখার উপর ভিত্তি করে ফয়সালা করা যায় না । আজকালকার সাধারণ আদালতসমূহেও এ রীতিই প্রচলিত রয়েছে । লেখার মৌখিক সত্যায়ন ও তৎসমর্থনে সাক্ষ্য ব্যতীত কোন ফয়সালা করা হয় না। আয়াতে এরপর সাক্ষ্য-বিধির কতিপয় জরুরী নীতি বর্ণনা করা হয়েছে । উদাহরণতঃ (১) সাক্ষী দু'জন পুরুষ অথবা একজন পুরুষ ও দু'জন মহিলা হওয়া জরুরী । একা একজন পুরুষ অথবা শুধু দু'জন মহিলা সাধারণ লেন-দেনের সাক্ষ্যের জন্য যথেষ্ট নয় । অনুরূপভাবে (২) সাক্ষী মুসলিম হতে হবে । স্£%)০2৯ শব্দে এদিকেই নির্দেশ করা হয়েছে । (৩) সাক্ষী নির্ভরযোগ্য “আদিল' (বিশ্বস্ত) হতে হবে, যার কথার উপর আস্থা রাখা যায় । ফাসেক ও ফাজের (অর্থাৎ পাপাচারী) হলে চলবে না । দুগএ৪3।০5 ০5৪৩৯ বাক্যে এ নির্দেশ রয়েছে। আয়াতের উদ্দেশ্য এই যে, যখন কোন ব্যাপারে কাউকে সাক্ষী করার জন্য ডাকা হয়, তখন সে যেন আসতে অস্বীকার না করে । কেননা, সাক্ষ্যই হচ্ছে সত্য প্রতিষ্ঠিত করার এবং বিবাদ মেটানোর উপায় ও পন্থা । কাজেই একে জরুরী জাতীয় কাজ মনে করে কষ্ট স্বীকার করবে । এরপর আবার লেন-দেনের দলীল লিপিবদ্ধ করার উপর জোর দিয়ে বলা হয়েছেঃ লেন-দেন ছোট কিংবা বড় হোক - সবই লিপিবদ্ধ করা দরকার | এ ব্যাপার বিরক্তিবোধ করা উচিত নয় । কেননা, লেন-দেন লিপিবদ্ধ করা সত্য প্রতিষ্ঠিত রাখতে, নির্ভুল সাক্ষ্য দিতে এবং সন্দেহ থেকে বেঁচে থাকতে চমৎকাররূপে সহযোগীতা করে | যদি নগদ লেন-দেন হয় - বাকী না হয়, তবে তা লিপিবদ্ধ না করলেও ক্ষতি নেই । তবে এ ব্যাপারেও কমপক্ষে সাক্ষী রাখা বাঞ্ছনীয় । কেননা, উভয় পক্ষের মধ্যে কোন সময় মতবিরোধ দেখা দিতে পারে ৷ উদাহরণতঃ বিক্রেতা মূল্যপ্রাপ্তি অস্বীকার করতে পারে কিংবা ক্রেতা বলতে পারে যে, সে ক্রীতবস্ত বুঝে পায়নি । এ মতবিরোধ মীমাংসার ক্ষেত্রে সাক্ষ্য কাজে লাগবে । [মা'আরিফুল কুরআন]

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।