00017161715 ২৮১.আর তোমরা সেই দিনের তাকওয়া | $%% 405৩9 65125 অবলম্বন কর যেদিন তোমাদেরকে $620855465 (১) আল্লাহর দিকে ফিরিয়ে নেয়া হবে। * তারপর প্রত্যেককে সে যা অর্জন করেছে তা পুরোপুরি প্রদান করা হবে । আর তাদের যুলুম করা হবে না | যেমন: (১) রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম সুদখোরকে লানত করেছেন । তিনি বলেছেনঃ “যে সুদ খায়, আর যে খাওয়ায়, আর যে লিখে এবং সুদের কর্মকাণ্ডের দুই সাক্ষী, তাদের প্রত্যেকের উপর আল্লাহ্র লাঁনত হোক । [ইবনে মাজাহঃ ২২৭৭] (২) আবু যুহাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম রক্তের মূল্য, কুকুরের মূল্য, ষিনার ব্যবসা থেকে নিষেধ করেছেন এবং সুদ দাতা, গ্রহীতা, শরীর খোদাই করে নকশা করা, যে করায়, যে ছবি অংকন করে, এদের সবার উপর লা'নত করেছেন” । [বুখারীঃ ৫৯৬২] (৩) সামূরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ই তার সাথীদের জিজ্ঞেস করতেনঃ তোমাদের কেউ কোন স্বপ্ন দেখেছ কি? কেউ কোন স্বপ্ন দেখে থাকলে, সে তার নিকট বলত যা আল্লাহ্ চাইতেন । একদিন সকালে তিনি বললেনঃ রাতে স্বপ্নে) আমার নিকট দু'জন আগন্ত্রক (ফেরেশতা) আসল । আমাকে তারা উঠাল ৷ তারপর আমাকে বললঃ চলুন! আমি তাদের দু'জনের সাথে চললাম |... সামনে অগ্রসর হয়ে আমরা একটি নদীর নিকট পৌছলাম |... সে নদীতে একজনকে সাতরাতে দেখলাম ৷ নদীর পাড়ে একজন লোক দীড়িয়ে ছিল। যার নিকট ছিল অসংখ্য পাথরের এক স্তুপ । সাতারকারী লোকটি সাতরানো শেষ করে যার নিকট পাথরের স্তুপ ছিল তার নিকট এসে মুখ খুলে দিত । আর সে তার মুখে একটি করে পাথর নিক্ষেপ করত ৷ তারপর সে সাতরাতে চলে যেত । সাতরিয়ে ফিরে এসে আবার অনুরূপ মুখ খুলে দিত । আর এ লোকটি তার মুখে একটি করে পাথর নিক্ষেপ করত | ....শেষ পর্যন্ত রাসুল সান্নান্াহু “আলাইহি ওয়াসাল্লামকে জিবরাঈল বললেনঃ আর যে লোক বর্ণায় সাতরাচ্ছিল, যার নিকট দিয়ে আপনি গিয়েছিলেন, যে পাথরের লোকমা খাচ্ছিল, সে ছিল সুদখোর | [বুখারীঃ ৩৪৮০] এ আয়াতে আল্লাহ্ তা“আলা বান্দাকে নসীহত করে বলছেন যে, দুনিয়ার আবাস ক্ষণস্থায়ী । এখান থেকে খুব কম সময়ের পরই তোমাদেরকে চলে যেতে হবে । এখানকার যাবতীয় সম্পদ রেখেই সবাইকে খালি হাতে আমার সামনে আসতে হবে । সুতরাং সে দিনের ব্যাপারে সদা সতর্ক ও সাবধান থাকা জরূরী যখন তোমরা আমার সামনে নীত হবে । সেদিন তোমাদের কৃতকর্ম অনুসারে তোমাদেরকে শাস্তি বা পুরক্কার
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।