00017161715 সূরার নাম ও কিছু বৈশিষ্ট্যঃ সূরা আল-ফাতিহা-ই সর্বপ্রথম কুরআন মজীদের একটি পূর্ণাঙ্গ সুরা হিসাবে রাসূলের প্রতি নাধিল হয়েছে । [তাবারী, কাশশাফ, আল-ইতকান] সর্বপ্রথম অহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি যে আয়াত বা সূরার অংশ নাষিল হয় তা হচ্ছে সূরা 'আল-আলাক'-এর প্রাথমিক আয়াত কয়টি ৷ [দেখুন, বুখারী: ৩] সূরা আল-মুদ্দাসসির-এর প্রাথমিক কতক আয়াত এর কিছুদিন পর নাযিল হয় । [বুখারী: ৪৯২২, ৪৯২৪] কিন্তু এই খণ্ড আয়াতসমূহ নাযিল হওয়ার মধ্যে একটিও পূর্ণাজ সূরা ছিল না। পূর্ণাঙ্গ সূরা প্রথম যা নাযিল হয়েছে, তা হচ্ছে সূরা আল- ৩২ | কুরআন মজীদের ১১৪টি সুরার মধ্যে প্রত্যেকটির জন্য একটি নাম নির্দিষ্ট করা হয়েছে । এই নামকরণ ব্যাপারে কয়েকটি বিশেষ নীতি অনুসরণ করা হয়েছে । কোন কোন সুরার নাম রাখা হয়েছে এর প্রথম শব্দ দ্বারা । কোন সূরায় আলোচিত বিশেষ কোন কথা কিংবা তাতে উল্লেখিত বিশেষ কোন শব্দ নিয়ে তা-ই নাম হিসাবে ব্যবহার করা হয়েছে । আবার কোন কোন সুরার নামকরণ করা হয়েছে তার আভ্যন্তরীণ ভাবধারা ও বিষয়বস্তুকে সম্মুখে রেখে । কয়েকটি সুরার নাম রাখা হয়েছে কোন একটি বিশেষ ঘটনার প্রতি খেয়াল রেখে । সূরা আল-ফাতিহার নাম রাখা হয়েছে কুরআনে এর স্থান-মর্যাদা, বিষয়বস্ত-ভাবধারা, এর প্রতিপাদ্য বিষয় ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে । এদিক দিয়ে সুরা আল-ফাতিহার স্থান সর্বোচ্চ । কেননা অন্যান্য সূরার ন্যায় সুরা আল-ফাতিহার নাম মাত্র একটি নয়, অনেকগুলো । উল্লেখযোগ্য কয়েকটি নাম হচ্ছে, ১. “ফাতিহাতুল কিতাব" (53) কুরআনের চাবি-কাঠি । কেননা, এই সুরা দ্বারাই কুরআনের সূচনা হয়, কুরআনের প্রথম স্থানেই একে রাখা হয়েছে । কুরআন খুলে সর্বপ্রথম এই সূরা-ই পাঠ করতে হয় । কখনও কখনও এই নামের রূপান্তর হয়ে “ফাতিহাতুল কুরআন" হয়ে থাকে ৷ এতে অর্থের দিক দিয়ে কোন পার্থক্যই সুচিত হয় না। ২. “উম্মুল কিতাব”€-৬। 0) আরবী ভাষায় “উম্মু বলা হয় সর্ব ব্যাপক ও কেন্দ্রীয় মর্ধাদাসম্পন্ন জিনিসকে । সৈন্য বাহিনীর ঝান্ডাকে বলা হয় উম্ম । কেননা সৈনিকবৃন্দ তারই ছায়াতলে সমবেত হয়ে থাকে । মক্কা নগরের আর এক নাম হচ্ছে, উম্মুল কুরা”-'জনপদসমূহের মা” । কেননা, হজ্জের মৌসুমে সমস্ত মানুষ_-সকল গোত্র ও জাতি এই শহরেই একত্রিত হয় । ইমাম বুখারী কিতাবুত্ তাফসীর-এর শুরুতে লিখেছেনঃ এর নাম উম্মুল কিতাব" এজন্য বলা হয়েছে যে, কুরআন লিখতে ও পড়তে তা-ই প্রথম এবং সালাতের কেরাতেও তা-ই প্রথম পাঠ করতে হয় । ৩. “সূরাতুল- হামদ” (-441+১) তা'রীফ ও প্রশংসার সূরা । হামদ এই সূরার প্রথম শব্দ | ইহাতে আল্লাহর হামদ-তা'রীফ-প্রশংসা ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, সেই জন্য এটি এ সুরার
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।