00017161715 সর্বজ্ঞও) | ২৬৯.তিনি যাকে ইচ্ছে হেকমত দান 52578০22804 (১) (২) করেন । আর যাকে হেকমত ১ প্রদান প্রথম আয়াতে বলা হয়েছেঃ যারা আল্লাহ্র পথে ব্যয় করে, - অর্থাৎ হজ, জিহাদ কিংবা ফকীর, মিসকীন, বিধবা ও ইয়াতীমদের জন্য কিংবা সাহায্যের নিয়্যতে আত্মীয়-স্বজনদের জন্য অর্থ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হল যেমন, কেউ গমের একটি দানা সরস জমিতে বপন করল । এ দানা থেকে একটি চারা গাছ উৎপন্ন হল, যাতে গমের সাতটি শীষ এবং প্রত্যেকটি শীষে একশ" করে দানা থাকে । অতএব, এর ফল দাঁড়ালো এই যে, একটি দানা থেকে সাতশ" দানা অর্জিত হয়ে গেল । উদ্দেশ্য এই যে, আল্লাহর পথে ব্যয় করার সওয়াব এক থেকে শুরু করে সাতশ" পর্যন্ত পৌছে । এক পয়সা ব্যয় করলে সাতশ" পয়সার সওয়াব অর্জিত হতে পারে ৷ সহীহ্ ও নির্ভরযোগ্য হাদীসসমূহে বর্ণিত আছে, একটি সৎকর্মের সওয়াব দশগুণ পাওয়া যায় এবং তা সাতশ' গুণে পৌছে । [দেখুন, বুখারী: ৪১, মুসলিম: ১২৮] আন্মাহ্ তাআলা পবিত্র কুরআনে এ বিষয়বস্তুটি সংক্ষিপ্ত ও পরিস্কার ভাষায় বর্ণনা করার পরিবর্তে গম-বীজের দৃষ্টান্ত আকারে বর্ণনা করেছে । এতে ইঙ্গিত রয়েছে যে, কৃষক গমের এক দানা থেকে সাতশ” দানা তখনই পেতে পারে, যখন দানাটি হবে উৎকৃষ্ট । কৃষকও কৃষি বিষয়ে পুরোপুরি.ওয়াকেফহাল হবে এবং জমিও হবে সরস । কেননা, এ তিনটি বিষয়ের যেকোন একটি বিষয়ে অভাব হলেও হয় দানা বেকার হয়ে যাবে অর্থাৎ একটি দানাও উৎপন্ন হবে না, কিংবা এক দানা থেকে সাতশ" দানার মত ফলনশীল হবে না । এমনিভাবে সাধারণ সৎকর্ম এবং বিশেষ করে আল্লাহ্র পথে কৃত ব্যয় গ্রহণীয় ও অধিক সওয়াব পাওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে । (১) পবিত্র ও হালাল ধন-সম্পদ আল্লাহ্র পথে ব্যয় করা । হাদীসে আছে, “আল্লাহ্ তা'আলা পবিত্র, তিনি পবিত্র বস্ত ছাড়া কোন কিছুই গ্রহণ করেন না” । [মুসলিম: ১০১৫] (২) যে ব্যয় করবে তাকেও সদুদ্দেশ্য প্রণোদিত ও সৎ হতে হবে | কোন খারাপ নিয়্যতে কিংবা নাম-জশ অর্জনের উদ্দেশ্যে যে ব্যয় করে, সে এ অজ্ঞ কৃষকের মত, যে বীজকে অনুর্বর মাটিতে বপন করে, ফলে তা নষ্ট হয়ে যায় । (৩) যার জন্য ব্যয় করবে, তাকেও সদকার যোগ্য হতে হবে | অযোগ্য ব্যক্তির জন্য ব্যয় করলে সদকা ব্যর্থ হবে । এভাবে বর্ণিত দৃষ্টান্ত ছারা আল্লাহ্র পথে ব্যয় করার ফযীলতও জানা গেল এবং সাথে সাথে তিনটি শর্তও জানা গেল যে, হালাল ধন-সম্পদ ব্যয় করতে হবে, ব্যয় করার রীতিও সুন্নাত অনুযায়ী হতে হবে এবং যোগ্য ব্যক্তির জন্য ব্যয় করতে হবে । শুধু পকেট থেকে বের করে দিয়ে দিলেই এ ফযীলত অর্জিত হবে না। “হেকমত" শব্দটি কুরআনুল কারীমে বার বার ব্যবহত হয়েছে । প্রত্যেক জায়গায় এর ব্যাখ্যায় বিভিন্ন অর্থ বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এগুলো প্রায় কাছাকাছি উক্তি ।
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।