Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 বলা হয়, যে বন্দেগী ও দাসত্বের সীমা অতিক্রম করে নিজেই প্রভূ ও ইলাহ্‌ হবার দাবীদার সাজে এবং আল্লাহ্‌র বান্দাদেরকে নিজের বন্দেগী ও দাসত্ে নিযুক্ত করে । আল্মাহ্‌র মোকাবেলায় বান্দার প্রভৃত্বের দাবীদার সাজার এবং বিদ্রোহ করার তিনটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে বান্দা নীতিগতভাবে তার শাসন কর্তৃত্বকে সত্য বলে মেনে নেয় । কিন্তু কার্যত তীর বিধানের বিরুদ্ধাচরণ করে । একে বলা হয় 'ফাসেকী”। দ্বিতীয় পর্যায়ে এসে আল্লাহ্‌র শাসন-কর্তৃত্বকে নীতিগতভাবে মেনে না নিয়ে নিজের স্বাধীনতার ঘোষণা দেয় অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো বন্দেগী ও দাসত্ব করতে থাকে | একে বলা হয় “কুফরী ও শির্ক' ৷ তৃতীয় পর্যায়ে সে মালিক ও প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তার রাজ্যে এবং তার প্রজাদের মধ্যে নিজের হুকুম চালাতে থাকে । এ শেষ পর্যায়ে যে বান্দা পৌছে যায়, তাকেই বলা হয় তাগুত । এ ধরণের তাগৃত অনেক রয়েছে । কিন্তু প্রসিদ্ধ তাগুত ওলামায়ে কেরাম পাচ প্রকার উল্লেখ করেছেন । (এক) শয়তান, সে হচ্ছে সকল প্রকার তাগুতের সর্দার । যেহেতু সে আল্লাহ্‌র বান্দাদেরকে আল্লাহ্র ইবাদাত থেকে বিরত রেখে তার ইবাদাতের দিকে আহ্বান করতে থাকে, সেহেতু সে বড় তাগৃত । (দুই) যে গায়েব বা অদৃশ্যের জ্ঞান রয়েছে বলে দাবী করে বা অদৃশ্যের সংবাদ মানুষের সামনে পেশ করে থাকে | যেমন, গণক, জ্যোতিষী প্রমুখ । (তিন) যে আল্লাহ্‌র বিধানে বিচার ফয়সালা না করে মানব রচিত বিধানে বিচার-ফয়সালা করাকে আল্লাহ্র বিধানের সমপর্যায়ের অথবা আল্লাহ্‌র বিধানের চেয়ে উত্তম মনে করে থাকে ৷ অথবা আল্লাহ্‌র বিধানকে পরিবর্তন করে বা মানুষের জন্য হালাল-হারামের বিধান প্রবর্তন করাকে নিজের জন্য বৈধ মনে করে । (চার) যার ইবাদাত করা হয় আর সে তাতে সন্তুষ্ট । (পাচ) যে মানুষদেরকে নিজের “ইবাদাতের দিকে আহ্বান করে থাকে । উপরোক্ত আলোচনায় পাচ প্রকার তাগুতের পরিচয় তুলে ধরা হলেও তাগৃত আরও অনেক রয়েছে । [কিতাবৃত তাওহীদ] এ ব্যাপারে নিয়োক্ত নীতিমালার আলোকে আমরা সকল প্রকার তাগুতের পরিচয় লাভ করতে সক্ষম হব । (১) আল্লাহ্‌র রুবুবিয়্যত তথা প্রভৃত্বের সাথে সশবষ্ট কোন বৈশিষ্ট্যের দাবী করা । (২ আল্লাহ্‌র উলুহরযাত বা আল্লাহর "ইবাদাতকে নিজের জন্য সাব্যস্ত করা | এ হিসেবে আল্লাহ্‌র রুবুবিয়্যাতের বৈশিষ্ট্য যেমন, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, জীবিতকরণঃ, মৃত্যুদান, বিপদাপদ থেকে উদ্ধারকরণঃ, হালাল- হারামের বিধান প্রবর্তন ইত্যাদিকে যে ব্যক্তি নিজের জন্য দাবী করবে সে তাগৃত । অনুরূপভাবে আল্লাহকে ইবাদাত করার যত পদ্ধতি আছে যে ব্যক্তি সেগুলো তার নিজের জন্য চাইবে সেও তাগৃত | এর আওতায় পড়বে এ সমস্ত লোকগুলো যারা নিজেদেরকে সিজদা করার জন্য মান্ষকে আহ্বান করে । নিজেদের জন্য মানত, যবেহ্‌, সালাত, সাওম, হজ ইত্যাদির আহ্বান জানায় ।

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।