00017161715 তাকওয়ার নিকটতর । আর তোমরা নিজেদের মধ্যে অনুগ্রহের কথা ভুলে যেও না। তোমরা যা কর নিশ্চয় আল্লাহ্ তা সবিশেষ প্রত্যক্ষকারী | ২৩৮.তোমরা সালাতের প্রতি যত্ববান 18251 85-4155510915885 (১) (২) হবে, বিশেষত মধ্যবর্তী সালাতেরণ) ০৮5 53,15225/ এবং আল্লাহ্র উদ্দেশ্যে তোমরা দাড়াবে বিনীতভাবে; সনদে বর্ণনা রয়েছে । তাছাড়া ইবনে আব্বাস, ইবনে উমর রাদিয়াল্লাহু “আনহুমসহ অন্যান্য সাহাবী ও তাবেয়ীনদের থেকে বর্ণনা এসেছে । [দারা কুতনী: ৩/২৭৯] এ মতও একদিক থেকে শক্তিশালী, অপরদিক থেকে দুর্বল | শক্তিশালী হলো এদিক থেকে যে, মূলতঃ যার হাতে বিয়ের বন্ধন, সে হলো স্বামী । আর দুর্বল হলো এদিক থেকে যে, যদি স্বামী উদ্দেশ্য হয় তবে ক্ষমা কিভাবে করা হবে? মাহ্্র দেয়া তো তার উপর ওয়াজিব | সে কিভাবে ক্ষমা করতে পারে? তবে ইবন জারীর রাহিমাহুল্লাহ্ এ মতের সমর্থন করেছেন এবং যুক্তি দিয়েছেন যে - ক) স্বামীর হাতেই মূলতঃ বিয়ের বন্ধন । স্ত্রীর অভিভাবকের হাতে নেই । খ) স্বামীর পক্ষ থেকে ক্ষমার অর্থ হলো এই যে, তারা পূর্বকালে পূর্ণ মাহ্র আদায় করেই বিয়ে করত, তারপর বিয়ে ভঙ্গ হলে স্বামী বাকী অর্ধেক মাহ্র ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে ক্ষমার দৃষ্টান্ত দেখাতো | সামাজিক ও তামাদ্দুনিক বিষয় বর্ণনা করার পর সালাতের তাকীদ দিয়ে আল্লাহ্ এ ভাষণটির সমাপ্তি টানছেন । কারণ, সালাত এমন একটি জিনিষ যা মানুষের মধ্যে আল্লাহ্র ভয়, সততা, সৎকর্মশীলতা ও পবিত্রতার আবেগ এবং আল্লাহ্র বিধানের আনুগত্যের ভাবধারা সৃষ্টি করে আর এ সঙ্গে তাকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রাখে । মানুষের মধ্যে এ বস্তগুলো না থাকলে সে কখনো আল্লাহ্র বিধানের আনুগত্য করার ক্ষেত্রে অবিচল নিষ্ঠার পরিচয় দিতে পারত না । কতিপয় হাদীসের প্রমাণ অনুসারে অধিকাংশ আলেমের মতে মধ্যবর্তী সালাতের অর্থ হচ্ছে আসরের সালাত । কেননা, এর একদিকে দিনের দু'টি সালাত - ফজর ও যোহর এবং অপরদিকে রাতের দুটি সালাত - মাগরিব ও এশা রয়েছে । এ সালাতের জন্য তাকীদ এ জন্য দেয়া হয়েছে যে, অনেক লোকেরই এ সময় কাজকর্মের ব্যস্ততা থাকে ৷ আসরের সালাতের গুরুত্ব বর্ণনায় আব্দুল্লাহ্ ইবন উমর রাদিয়াল্লাহু "আনহুমা থেকে বর্ণিত হাদীসে রাসূল সাল্লান্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “যার আসরের সালাত ছুটে গেল তার যেন পরিবার-পরিজন এবং ধন-সম্পদ সবই ধ্বংস হয়ে গেল" । [বুখারীঃ ৫৫২) আর হাদীসে “কানেতীন' বা 'বিনীতভাবে' বাক্যটির ব্যাখ্যা করা হয়েছে নীরবতার সাথে । [বুখারীঃ ১২০০]
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।