Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ৬ দাঁড়ায় । যদি মানুষের রচিত ভাষ্যের অনুবাদকর্ম এরূপ কঠিন হয়ে থাকে, তবে অনুবাদ কাজটি আরও কঠিন হয় যখন আল-কুরআনুল কারীমের অনুবাদ করার ইচ্ছা পোষণ করা হয় । কারণ, সেটি আল্লাহ্‌র বাণী, আল্লাহ্র পক্ষ থেকে আরবী ভাষায় নাধিলকৃত, তার শব্দ ও অর্থ সবকিছুই আল্লাহ তা'আলার পক্ষ থেকে ওহীকৃত; আর কোনো মানুষের পক্ষেই এটা দাবি করা সম্ভব নয় যে, সে আল-কুরআনুল কারীমের সকল অর্থ পূর্ণভাবে আয়ত্ব করেছে, অথবা মূল আরবী পাঠে যেরূপ আছে পুনরায় একে নতুন শব্দে সাজিয়ে সেভাবেই সে উপস্থাপন করতে সক্ষম হবে । আল-কুরআনুল কারীমের অনুবাদ দুরূহ হওয়া সত্ত্বেও মুসলিম আলেমগণ আল-কুরআনুল কারীমের প্রচার ও তার রিসালাত বা মূলবার্তা যমীনের সকল জাতি, তাদের ভাষা যা-ই হোক না কেন, তাদের নিকট তা পৌছে দেওয়ার প্রয়োজনীয়তার উপর তাগিদ দিয়ে যাচ্ছেন । আর এ কাজটি অনুবাদ ব্যতীত কোনোভাবেই সম্ভব নয় । নিস্লোক্ত দু'টির একটি অনুসরণ করতে হবে, আল-কুরআনুল কারীমের অর্থের অনুবাদ করা | এটি তাফসীর- বিহীন অনুবাদ, যাতে আল-কুরআনের নস বা মূল পাঠের শব্দসমূহের যে অর্থ তা বর্ণনার উপর নিরস্ত থাকা হয় । আল-কুরআনুল কারীমের তাফসীর বা ব্যাখ্যাগত অনুবাদ করা, যাতে স্পষ্টতা ও উদাহরণ পেশের সহযোগিতা নেয়া হয় । এটি মূলত অনুবাদক যতই উভয় ভাষায় অভিজ্ঞ হোন এবং আয়াতের অর্থসমুহের ব্যাপারে যতই জ্ঞানী হোন না কেন, সে অনুবাদকে কখনই কুরআন নামকরণ করা যাবে না । এর কারণ দু'টি: এক. আল-কুরআনুল কারীম মহান আল্লাহ তা“আলার কালাম বা বাণী। তা আরবী ভাষায় নাধিলকৃত এবং বর্ণনাশৈলী ও নিখুঁত হওয়ার দিক থেকে তা সর্বোচ্চ পর্যায়ে । আর এর আয়াতসমূহকে

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।