€১) 00017161715 ও জুয়া) সম্পর্কে জিজ্ঞেস করে || /৫৮441558):951 5 স্থির করা হয়েছে, যাতে ফেত্নায় পড়তে না হয়, সে জন্য পূর্ব থেকেই সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে । পরবর্তী সুরার আন-নিসা এর ৪৩ নং আয়াতে মদপাঁনের সময় সীমিত করা হয় । সবশেষে সুরা আল-মায়িদাহ এর ৯০ নং আয়াতের মাধ্যমে মদকে চিরতরে হারাম করা হয় । এ বিষয়ে আরও আলোচনা সুরা আল-মায়িদাহ এর ৯০ নং আয়াতে করা হবে । আয়াতে উল্লেখিত ,* শব্দটির অর্থ বন্টন করা, »-৬ বলা হয় বন্টনকারীকে । জাহেলিয়াত আমলে নানা রকম জুয়ার প্রচলন ছিল । তন্মধ্যে এক প্রকার জুয়া ছিল এই যে, উট জবাই করে তার অংশ বন্টন করতে গিয়ে জুয়ার আশ্রয় নেয়া হত । কেউ একাধিক অংশ পেত আবার কেউ বঞ্চিত হত । বঞ্চিত ব্যক্তিকে উটের পূর্ণ মূল্য দিতে হত, আর গোশ্ত দরিদ্রের মধ্যে বন্টন করা হত; নিজেরা ব্যবহার করত না। এ বিশেষ ধরনের জুয়ায় যেহেতু দরিদ্রের উপকার ছিল এবং খেলোয়াড়দের দানশীলতা প্রকাশ পেত, তাই এ খেলাতে গর্ববোধ করা হত । আর যারা এ খেলায় অংশগ্রহণ না করত, তাদেরকে কৃপণ ও হতভাগ্য বলে মনে করা হত । বন্টনের সাথে সম্পর্কের কারণেই এরূপ জুয়াকে “মাইসির' বলা হত । [তাফসীরে কুরতুবী: ৩/৪৪২-৪৪৩] সমস্ত সাহাবী ও তাবেয়ীগণ এ ব্যাপারে একমত যে, সব রকমের জুয়াই “মাইসির' শব্দের অন্তর্ভুক্ত এবং হারাম । ইবনে কাসীর তার তাফসীরে এবং জাস্সাস “আহকামুল-কুরআনে' লিখেছেন যে, মুফাস্সিরে কুরআন ইবনে আববাস, ইবনে উমর, কাতাদাহ্, মু'আবিয়া ইবনে সালেহ্, আতা ও তাউস রাদিয়াল্লাহু “আনহুম বলেছেনঃ সব রকমের জুয়াই “মাইসির' এমনকি কাঠের গুটি এবং আখরোট দ্বারা বাচ্চাদের এ ধরনের খেলাও | ইবনে আববাস বলেছেনঃ লটারীও জুয়ারই অন্তর্ভূক্ত | জাস্সাস ও ইবনে সিরীন বলেছেনঃ “যে কাজে লটারীর ব্যবস্থা রয়েছে, তাও “মাইসির' এর অন্তর্ভূক্ত । কেননা, লটারীর মাধ্যমে কেউ কেউ প্রচুর সম্পদ পেয়ে যায় অপরদিকে অনেকে কিছুই পায় না। আজকাল প্রচলিত বিভিন্ন ধরনের লটারীর সাথে এর তুলনা করা যেতে পারে । এসবই জুয়ার অন্তর্ভুক্ত ও হারাম । মোটকথা, “মাইসির' ও কেমারের সঠিক সংজ্ঞা এই যে, যে ব্যাপারে কোন মালের মালিকানায় এমন সব শর্ত আরোপিত হয়, যাতে মালিক হওয়া না হওয়া উভয় সম্ভাবনাই সমান থাকে । আর এরই ফলে পূর্ণ লাভ কিংবা পূর্ণ লোকসান উভয় দিকই বজায় থাকবে | [ইবনে কাসীর] এ জন্য সহীহ্ হাদীসে দাবা ও ছক্কা-পার্জা জাতীয় খেলাকেও হারাম বলা হয়েছে । কেননা, এসবেও অনেক ক্ষেত্রেই টাকা-পয়সার বাজী ধরা হয়ে থাকে | তাস খেলায় দি টাকা-পয়সার হার-জিত শর্ত থাকে, তবে তাও এর ওয়াসাল্লাম বলেছেনঃ “যে ব্যক্তি ছকা-পারঞ্জা খেলে সে যেন শুকরের গোশত ও রক্তে স্বীয় হাত রঞ্জিত করে" | [মুসলিমঃ ২২৬০]
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।