00017161715 নিয়েছেন, তাদের জন্য জান্নাত আছে এর বিনিময়ে | তারা আল্লাহ্র পথে যুদ্ধ করে, মারে ও মরে । তাওরাত, ইন্জীল ও কুরআনে এ সম্পর্কে তাদের দৃঢ় প্রতিশ্র্তি রয়েছে । নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ্র চেয়ে শ্রেষ্ঠতর কে আছে? তোমরা যে সওদা করেছ সে সওদার জন্য আনন্দিত হও এবং ওটাই তো মহাসাফল্য” | [সূরা আত্-তাওবাঃ ১১১] রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম জিহাদকে ইসলামের সর্বোচ্চ শিখর হিসেবে অভিহিত করেছেন | তিনি বলেনঃ “সকল কিছুর মূল হলো ইসলাম । যার খুঁটি হলো সালাত এবং সর্বোচ্চ শিখর জিহাদ" | [তিরমিযীঃ ২৬১৬] জিহাদের তুলনা অন্য কিছু দ্বারা হয় না । আবু হুরায়রা রাদিয়াল্লাহু “আনহু বর্ণিত হাদীসে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যা জিহাদের পরিপূরক হতে পারে" । রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেনঃ “আমি পাইনি" । [বুখারীঃ ২৮১৮] এছাড়া আল্লাহ্র পথে যারা জিহাদ করবে, তাদেরও অসংখ্য মর্যাদার কথা ঘোষিত রয়েছে কুরআন ও হাদীসে । যেমন, আল্লাহ্ রাববুল “আলামীন বলেনঃ “আর আল্লাহ্র পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত; কিন্তু তোমরা উপলব্ধি করতে পার না” । [সূরা আল- বাকারাহ্ঃ ১৫৪] অপর হাদীসে এসেছে, জিহাদের ময়দানে শাহাদাতবরণকারীরা আল্লাহ্ রাববুল 'আলামীন-এর সম্মানীত মেহমান | মিকদাদ রাদিয়াল্লাহু “আনহু রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, “শহীদদের ছয়টি মর্যাদা রয়েছে - (১) রক্তের প্রথম ফোটা মাটিতে পড়ার সাথে সাথেই তাকে মাফ করে দেয়া হয় । (২) জান্নাতে তার অবস্থানস্থল দেখিয়ে দেয়া হয় । (৩) কবরের আযাব থেকে মুক্ত থাকবে এবং মহা শংকার দিনে শংকামুক্ত থাকবে । (৪) তাকে ঈমানের অলংকার পরানো হবে । (৫) জান্নাতের হুর তাকে বিয়ে করানো হবে । (৬) তার নিকটাতআ্ীয়দের থেকে সত্তর জনের জন্য সুপারিশ করার সুযোগ দেয়া হবে" । [বুখারীঃ ২৭৯০] আলোচ্য আয়াত দ্বারা পরিস্কার বোঝা যাচ্ছে যে, প্রত্যেক মুসলিমের উপর সব সময়ই জিহাদ ফরয । তবে কুরআনের কোন কোন আয়াত ও রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীসের বর্ণনাতে বোঝা যায় যে, জিহাদের এ ফরয, ফরযে-আইনরপে প্রত্যেক মুসলিমের উপর ফরয সাব্যস্ত হয় না, বরং এটা ফরযে কেফায়া ৷ যদি মুসলিমদের কোন দল তা আদায় করে, তবে সমস্ত মুসলিমই এ দায়িত্ব থেকে রেহাই পায় । তবে যদি কোন দেশে বা কোন যুগে কোন দলই জিহাদের ফরয আদায় না করে, তবে এ দেশের বা এ যুগের সমস্ত মুসলিমই ফরয থেকে বিমুখতার দায়ে পাপী হবে । রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, “আমাকে প্রেরণের পর থেকে কেয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে, আমার উম্মতের সর্বশেষ দাজ্জালের সাথে যুদ্ধ করবে [আবু দাউদঃ ২৫৩২] কুরআনের অন্য এক আয়াতে এরশাদ হয়েছেঃ “আল্লাহ্ তাআলা জান
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।