Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 এবং তোমাদের জন্য কষ্ট চান না। আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ কর এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন সে জন্য তোমরা আল্লাহ্‌র মহিমা ঘোষণা কর এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর । ১৮৬.আর আমার বান্দাগণ যখন আমার | 4২4508৮৩১৮৪ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, ! 1:%150855455588538825 তখন বলে দিন যে) নিশ্চয় আমি 9 05845/:2240, (১) অতি নিকটে । আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই । কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে) | পূর্ববর্তী আয়াতগুলোতে রামাদানের হুকুম-আহ্কাম বর্ণনা করা হয়েছে । তারপর একটি সুদীর্ঘ আয়াতে সাওম ও ই“তিকাফের বিবরণ বর্ণিত হয়েছে । এখানে মাঝখানে বর্তমান সংক্ষিপ্ত আয়াতটিকে বান্দাদের অবস্থার প্রতি মহান রব-এর অনুগ্রহ এবং তাদের প্রার্থনা শ্রবণ ও কবুল করার বিষয় আলোচনা করে নির্দেশ পালনে উৎসাহিত করা হচ্ছে । কারণ, সাওম সংক্রান্ত “ইবাদাতে অবস্থাবিশেষে অব্যাহতি দান এবং বিভিন্ন সহজতা সত্বেও কিছু কষ্ট বিদ্যমান রয়েছে । এ কষ্টকে সহজ করার উদ্দেশ্যে আল্লাহ্র বিশেষ অনুগ্রহের কথা উল্লেখ করে বলা হয়েছে যে, আমি আমার বান্দাদের সন্নিকটে রয়েছি, যখনই তারা আমার কাছে কোন বিষয়ে দো'আ করে, আমি তাদের সে দো'আ কবুল করে নেই এবং তাদের বাসনা পূরণ করে দেই । এমতাবস্থায় আমার হুকুম-আহ্কাম মেনে চলা বান্দাদেরও একান্ত কর্তব্য । তাতে কিছুটা কষ্ট হলেও তা সহ্য করা উচিত । ইমাম ইবনে কাসীর দৌ আর প্রতি উৎসাহ দান সংক্রান্ত এই মধ্যবর্তী বাক্যটির তাৎপর্য বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে, এ আয়াতের দ্বারা সাওম রাখার পর দো'আ কবুল হওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে । সে জন্যই সাওমের ইফতারের পর দো'আর ব্যাপারে বিশেষ তৎপরতা অবলম্বন করা উচিত । রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেনঃ “সিয়াম পালনকারীর দৌ“আ ফিরিয়ে দেয়া হয় না অর্থাৎ কবুল হয়ে থাকে" । [ইবনে মাজাহ্‌: ১৭৫৩] সে জন্যই আব্দুল্লাহ্‌ ইবনে আমর রাদিয়াল্লাহু “আনহুমা ইফতারের সময় পরিবার পরিজনকে ডাকতেন এবং দোঁআ করতেন । [ইবনে কাসীর]

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।