Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

(১) 00017161715 অথচ নাফরমান এবং সীমালংঘনকারী নয় তার কোন পাপ হবে না১। অজ্ঞ মুসলিম পীর, কবরবাসী বা জীনের সন্তুষ্টি অর্জনের মানসে গরু, ছাগল, মুরগী ইত্যাদি মানত করে তা যবেহ করে থাকে । কিন্তু যবেহ করার সময় আল্লাহ্‌র নাম নিয়েই তা যবেহ করা হয়। এ সুরতটিও ফকীহ্গণের সর্বসম্মত অভিমত অনুযায়ী হারাম এবং যবেহ্কৃত জন্ত মৃতের শামিল । দুররে মুখতার কিতাবুয্-যাবায়েহ্‌ অধ্যায়ে বলা হয়েছেঃ যদি কোন আমীরের আগমন উপলক্ষে তারই সম্মানার্থে কোন পশু যবেহ্‌ করা হয়, তবে যবেহ্কৃত সে পশুটি হারাম হয়ে যাবে । কেননা, এটাও তেমনি, আল্লাহ্‌ ছাড়া অন্য কোন কিছুর নামে যা যবেহ করা হয়” - এ আয়াতের নির্দেশের অন্তর্ভূক্ত; যদিও যবেহ করার সময় আন্মাহ্‌র নাম নিয়েই তা যবেহ্‌ করা হয় । আল্লামা শামীও এ অভিমত সমর্থন করেছেন । তৃতীয় সুরত হচ্ছে পশুর কান কেটে অথবা শরীরের অন্য কোথাও কোন চিহ্ন অঙ্কিত করে কোন দেব-দেবী বা পীর-ফকীরের নামে ছেড়ে দেয়া হয় । সেগুলো দ্বারা কোন কাজ নেয়া হয় না, যবেহ্‌ করাও উদ্দেশ্য থাকে না। বরং যবেহ করাকে হারাম মনে করে । এ শ্রেণীর পশু আলোচ্য দু'আয়াতের কোনটিরই আওতায় পড়ে না। এ শ্রেণীর পশুকে কুরআনের ভাষায় “বহীরা' বা “সায়েবা” নামে অভিহিত করা হয়েছে । এ ধরনের পশু সম্পর্কে হুকুম হচ্ছে যে, এ ধরনের কাজ অর্থাৎ কারো নামে কোন পশু প্রভৃতি জীবন্ত উৎসর্গ করে ছেড়ে দেয়া কুরআনের সরাসরি নির্দেশ অনুযায়ী হারাম | যেমন বলা হয়েছেঃ ক£455884০৯ “আল্লাহ্‌ তা'আলা “বহীরা” ও “সায়েবা' সম্পর্কে কোন বিধান দেননি” । [সূরা আল-মায়িদাহ: ১০৩] তবে এ ধরনের হারাম আমল কিংবা সং পশুটিকে হারাম মনে করার ভ্রান্ত বিশ্বাসের কারণেই সেটি হারাম হয়ে যাবে না । বরং হারাম মনে করাতেই তাদের একটা বাতিল মতবাদকে সমর্থন এবং শক্তি প্রদান করা হয়। তাই এরূপ উৎসর্ণকৃত পশু অন্যান্য সাধারণ পশুর মতই হালাল | শরী'আতের বিধান অনুযায়ী সংশ্লিষ্ট পশুর উপর তার মালিকের মালিকানা বিনষ্ট হয় না, যদিও সে ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে এরূপ মনে করে যে, এটি আমার মালিকানা থেকে বের হয়ে যে নামে উৎসর্গ করা হয়েছে তারই মালিকানায় পরিণত হয়েছে । কিন্তু শরী“আতের বিধানমতে যেহেতু তার সে উৎসগ্গীকরণই বাতিল, সুতরাং সে পশুর উপর তারই পূর্ণ মালিকানা কায়েম থাকে । [মা'আরিফুল কুরআন] এ ক্ষেত্রে কুরআনুল কারীম মরণাপন্ন অবস্থায়ও হারাম বস্তু খাওয়াকে হালাল ও বৈধ বলেনি; বলেছে, “তাতে তার কোন পাপ নেই” | এর মর্ম এই যে, এসব বস্তু তখনো যথারীতি হারামই রয়ে গেছে, কিন্তু যে লোক খাচ্ছে তার অনোন্যপায় অবস্থার প্রেক্ষিতে হারাম খাদ্য গ্রহণের পাপ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে । এ আয়াতে অনোন্যপায় হওয়ার কারণ উল্লেখ করা হয়নি ৷ অন্য আয়াতে তা বর্ণিত হয়েছে । বলা হয়েছে, “তবে কেউ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে তখন আল্লাহ্‌ নিশ্চয় ক্ষমাশীল, পরম দয়ালু ।” [সুরা আল-মায়েদাহ:৩] অর্থাৎ ক্ষুধার কারণেই শুধু হারাম বস্তু গ্রহণ করা যেতে পারে ।

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।