Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 (১) (২) (৩) রক্ত১, শুকরের গোশত), এবং যার | দু১58884255959828568 উপর আল্লাহ্র নাম ছাড়া অন্যের নাম 65055216145). উচ্চারিত হয়েছেত), কিন্তু যে নিরূপায় আয়াতে যেসব বস্ত-সামশত্রীকে হারাম করা হয়েছে, তার দ্বিতীয়টি হচ্ছে রক্ত । এ আয়াতে শুধু রক্ত উল্লেখিত হলেও অন্য আয়াতে বলা হয়েছে, ৬৯৯ [সূরা আল-আন'আম: ১৪৫] অর্থাৎ প্রবাহমান রক্ত" উল্লেখিত রয়েছে । রক্তের সাথে প্রবাহমান" শব্দ সংযুক্ত করার ফলে শুধু সে রক্তকেই হারাম করা হয়েছে, যা যবেহ্‌ করলে বা কেটে গেলে প্রবাহিত হয় । এ কারণেই কলিজা এবং এরূপ জমাট বাধা রক্তে গঠিত অঙ্গ-প্রত্যঙ্গ ফেকাহ্বিদগণের সর্বসম্মত অভিমত অনুযায়ী পাক ও হালাল । আর যেহেতু শুধুমাত্র প্রবাহমান র্ক্তই হারাম ও নাপাক, কাজেই যবেহ্‌ করা জন্তর গোশতের সাথে রক্তের যে অংশ জমাট বেঁধে থেকে যায়, সেটুকু হালাল ও পাক | ফেকাহ্বিদ সাহাবী ও তাবেয়ীসহ সমগ্র আলেম সমাজ এ ব্যাপারে একমত । এখানে আরও একটি বিষয় জানা আবশ্যক যে, রক্ত খাওয়া যেমন হারাম, তেমনি অন্য কোন উপায়ে তা ব্যবহার করাও হারাম । অন্যান্য নাপাক রক্তের ন্যায় রক্তের ক্রয়-বিক্রয় এবং তা দ্বারা অর্জিত লাভালাভও হারাম । আলোচ্য আয়াতে তৃতীয় যে বস্তুটি হারাম করা হয়েছে, সেটি হলো শুকরের গোশ্ত । এখানে শুকরের সাথে 'লাহ্ম" বা গোশ্ত শব্দ সংযুক্ত করে দেয়া হয়েছে । ইমাম কুরতুবী বলেন, এর দ্বারা শুধু গোশ্ত হারাম এ কথা বোঝানো উদ্দেশ্য নয় ৷ বরং শুকরের সমগ্র অংশ অর্থাৎ হাড়, গোশ্ত, চামড়া, চর্বি, রগ, পশম প্রভৃতি সর্বসম্মতিক্রমেই হারাম | তবে লাহ্‌ম তথা গোশত যোগ করে ইঙ্গিত করা হয়েছে যে, শুকর অন্যান্য হারাম জন্তুর ন্যায় নয়, তাই এটি যবেহ করলেও পাক হয় না। কেননা, গোশত খাওয়া হারাম এমন অনেক জন্তর রয়েছে যাদের যবেহ করার পর সেগুলোর হাড়, চামড়া প্রভৃতি পাক হতে পারে । কিন্তু যবেহ করার পরও শুকরের গোশ্ত হারাম তো বটেই, নাপাকও থেকে যায় । কেননা, এটি একাধারে যেমনি হারাম তেমনি 'নাজাসে- আইন" বা অপবিত্র বস্ত ৷ [মা'আরিফুল কুরআন, সংক্ষেপিত] আয়াতে উল্লেখিত চতুর্থ হারাম বস্তু হচ্ছে সেসব জীব-জন্তু, যা আল্লাহ্‌ ছাড়া অন্য কারো নামে যবেহ্‌ বা উৎসর্গ করা হয় । সাধারণত এর তিনটি উপায় প্রচলিত রয়েছে । প্রথমতঃ আল্লাহ্‌ ছাড়া অন্য কোন কিছুর নৈকট্য লাভের উদ্দেশ্যে যা উৎসর্গ করা হয় এবং যবেহ করার সময়ও সে নাম নিয়েই যবেহ করা হয়, যে নামে তা উৎসর্গিত হয়। এমতাবস্থায় যবেহ্কৃত জন্ত সমস্ত মত-পথের আলেম ও ফেকাহ্বিদগণের দৃষ্টিতেই হারাম ও নাপাক । এর কোন অংশের দ্বারাই ফায়দা গ্রহণ জায়েয হবে না। %5845$90% আয়াতে যে অবস্থার কথা বোঝানো হয়েছে এ অবস্থা এর সরাসরি নমুনা, যে ব্যাপারে কারো কোন মতভেদ নেই । দ্বিতীয় অবস্থা হচ্ছে, আল্লাহ্‌ ব্যতীত অন্য কোন কিছুর সন্তুষ্টি বা নৈকট্য লাভের উদ্দেশ্যে যা যবেহ করা হয়, তবে যবেহ করার সময় তা আল্লাহ্‌র নাম নিয়েই যবেহ্‌ করা হয় । যেমন অনেক

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।