Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 পদ্ধতি ও উচ্চারণের নিয়ম-নীতি; যা তাবে'ঈগণ হাফেয ও কারী সাহাবীগণের কাছ থেকে গ্রহণ করেছিলেন, আর সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়েছিলেন এবং তিনিও তাদেরকে অনুমতি দিয়েছিলেন । এসব কেরাআতের মধ্যে আমাদের যুগে প্রসিদ্ধ হচ্ছে, আসেম এর কেরাআত যা তার ছাত্র হাফস ইবন সুলাইমানের বর্ণনা; অনুরূপভাবে নাফে" এর কেরাআত যা তার ছাত্র “ওয়ার্শ” উপাধিতে প্রসিদ্ধ উসমান ইবন সা“ঈদের বর্ণনা | তন্রপ আরও রয়েছে আবু আমর আল-বাছরী থেকে তার ছাত্র আদৃ-দুরী এর বর্ণনা এবং নাফে" থেকে কালুন এর বর্ণনা । সাত: আল-কুরআনুল কারীমের তাফসীর: আল-কুরআনের তাফসীর বলতে তার অর্থ বর্ণনাকে বুঝায় । কোনো কথারই উদ্দেশ্য সে পর্যন্ত বাস্তবায়িত হয় না যতক্ষণ না তা কিসের উপর প্রমাণবহ ও তার অর্থ কী তা যথাযথভাবে জানা না যায় । মহান আল্লাহ তা'আলা কুরআন পাঠকারীদেরকে কুরআনের অর্থ বুঝার প্রতি উৎসাহ দিয়েছেন । আল্লাহ সুবহানাহু বলেন, [৭ ার্কএি17 ৫4545459554 84/5৫৯এক মুবারক কিতাব | এটি আমরা আপনার প্রতি নাযিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা গ্রহণ করে উপদেশ ।” [সূরা সোয়াদ: ২৯] আয়াতে উল্লেখিত “তাদাববুর' শব্দটির অর্থ, ভালো করে বুঝা । সাহাবায়ে কিরামের কাছে আল-কুরআনুল কারীমের অর্থে যা যা খটকা লাগতো রাসূলুল্লাহ সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম তা ব্যাখ্যা করে বর্ণনা করে দিতেন । তবে সে সময়ে তাদের ভাষাগত দক্ষতার ফলে এবং আল-কুরআনুল কারীম তাদের ভাষায় নাধিল হওয়ায় আল-কুরআনুল কারীমের অর্থ সম্পর্কে তাদের অধিক প্রশ্ন করার প্রয়োজন ছিল না । কিন্তু যতই বছর পেরিয়ে যাচ্ছিল ততই মানুষের নিকট তাফসীরের প্রয়োজনীয়তা প্রকটভাবে ধরা পড়ছিল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ ও তাদের ছাত্র তাবে'ঈদের নিকট থেকে প্রাপ্ত ও বর্ণিত আল-কুরআনুল কারীমের তাফসীরই ইলমুত তাফসীরের মূল বীজের রূপ লাভ করেছে;

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।