Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

(১) (২) 00017161715 নাযিল করেছি, মানুষের জন্য কিতাবে $6250225 5215240 তা স্পষ্টভাবে ব্যক্ত করার পর(১, | তাদেরকে আল্লাহ্‌ লানত করেন এবং লাঁনতকারীগণও(১ তাদেরকে লা“নত এ আয়াতে বলা হয়েছে যে, আল্লাহ্‌র যে সমস্ত প্রকৃষ্ট হিদায়াত নাধিল হয়েছে, সেগুলো মানুষের কাছে গোপন করা এত কঠিন হারাম ও মহাপাপ, যার জন্য আল্লাহ্‌ তা'আলা নিজেও লা'নত বা অভিসম্পাত করে থাকেন এবং সমগ্র সৃষ্টিও অভিসম্পাত করে । এতে কয়েকটি বিষয় জানা যায়ঃ এক. যে জ্ঞানের প্রচার ও প্রসার বিশেষ জরুরী, তা গোপন করা হারাম । রাসূল সান্রাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, “যে লোক দ্বীনের কোন বিধানের বিষয় জানা সত্ত্বেও তা জিজ্ঞেস করলে গোপন করবে, কেয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেবেন" | [আৰু দাউদঃ ৩৬৫৮, ইবনে মাজাহ্‌ঃ ২৬৬, আহমাদঃ ২/২৬৩] দুই. 'জ্ঞানকে গোপন করার” অভিসম্পাত সে সমস্ত জ্ঞান ও মাসআলা গোপন করার ক্ষেত্রেই প্রযোজ্য, যা কুরআন ও সুননাহৃতে পরিস্কারভাবে উল্লেখ রয়েছে এবং যার প্রকাশ ও প্রচার করা কর্তব্য । পক্ষান্তরে এমন সূক্ষ্ম ও জটিল মাসআলা সাধারণ্যে প্রকাশ না করাই উত্তম, যদ্বারা সাধারণ লোকদের মধ্যে ভুল বুঝাবুঝি ও বিভ্রান্তির সৃষ্টি হতে পারে । তখন তা জ্ঞানকে গোপন করার হুকুমের আওতায় পড়বে না । উল্লেখিত আয়াতে €$%59)% বাক্যের দ্বারাও তেমনি ইঙ্গিত পাওয়া যায় । আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু “আনহু বলেছেন, “তোমরা যদি সাধারণ মানুষকে এমনসব হাদীস শোনাও, যা তারা পরিপূর্ণভাবে হদয়ঙ্গম করতে পারে না, তবে তাদেরকে ফেত্না- ফাসাদেরই সম্মুখীন করবে । [বুখারী, কিতাবুল ইলম, ইমাম মুসলিম, মুকাদ্দিমা] আলী রাদিয়াল্লাহু “আনহু থেকে উদ্ধৃত রয়েছে, তিনি বলেছেন, “সাধারণ মানুষের সামনে “ইলমের শুধু ততটুকু প্রকাশ করবে, যতটুকু তাদের জ্ঞান-বুদ্ধি ধারণ করতে পারে । মানুষ আল্লাহ্‌ ও রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করুক; তোমরা কি এমন কামনা কর? কারণ, যে কথা তাদের বোধগম্য নয়, তাতে তাদের মনে নানা রকম সন্দেহ- সংশয় সৃষ্টি হবে এবং তাতে করে তারা আল্লাহ্‌ ও রাসূলকে অস্বীকারও করে বসতে পারে । [বুখারী, কিতাবুল ইলমঃ ৪৯ নং অধ্যায়] যে কাফের কুফর অবস্থায় মৃত্যু বরণ করেছে বলে নিশ্চিত নয়, তার প্রতি লা'নত করা বৈধ নয় । আর আমাদের পক্ষে যেহেতু কারো শেষ পরিণতির (মৃত্যুর) নিশ্চিত অবস্থা সম্পর্কে অবগত হওয়ার কোন উপায় নেই, সেহেতু কোন কাফেরের নাম নিয়ে তার প্রতি লা'নত বা অভিসম্পাত করাও জায়েয নয় । বস্তুতঃ রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাফেরের নাম উল্লেখ করে লা'নত করেছেন, কুফর অবস্থায় তাদের মৃত্যু সম্পর্কে আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে তিনি অবহিত হয়েছিলেন | অবশ্য সাধারণ কাফের ও যালেমদের প্রতি অনির্দিষ্টভাবে লা'নত করা

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।