00017161715 আমিও তোমাদেরকে স্মরণ করব । আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হয়ো না। ১৫৩.হে ঈমানদারগণ! তোমরা সাহায্য | 2৫ 8১155015124 চাও সবর ও সালাতের মাধ্যমে । ১১ আছেন) । আমলের সংবাদ দেব যা তোমাদের মালিকের নিকট অধিকতর পবিত্র, তোমাদের মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে অধিকতর সহায়ক, স্বর্ন ও রৌপ্য ব্যয় করা থেকেও তোমাদের জন্য উত্তম, শক্রর সাথে মোকাবেলা করে গর্দান দেয়া-নেয়া থেকে উত্তম? তারা বলল, হ্যা অবশ্যই বলবেন । তিনি বললেন, যিকরুল্লাহ্" ।[তিরমিযীঃ ৫/৪৫৯] আবু হুরায়রা রাদিয়াল্লাহু “আনহু বর্ণিত এক হাদীসে-কুদ্সীতে আছে, আল্লাহ্ তা"আলা বলেন, “বান্দা যে পর্ষস্ত আমাকে স্মরণ করতে থাকে বা আমার স্মরণে যে পর্যন্ত তার ঠোট নড়তে থাকে, সে পর্যন্ত আমি তার সাথে থাকি । [বুখারীঃ ৭৪০৫] মুঁআয রাদিয়াল্লাহু “আনহু বলেন, “আল্লাহ্র আযাব থেকে মুক্ত করার ব্যাপারে মানুষের কোন আমলই যিক্রুল্লাহ্র সমান নয়” । যুন্নুন মিসরী বলেনঃ “যে ব্যক্তি প্রকৃতই আল্লাহকে স্মরণ করে সে অন্যান্য সবকিছুই ভুলে যায় । এর বদলায় স্বয়ং আল্লাহ্ তা"আলাই সবদিক দিয়ে তাকে হেফাজত করেন এবং সবকিছুর বদলা তাকে দিয়ে দেন' । (১) “সবর' শব্দের অর্থ হচ্ছে সংযম অবলম্বন ও নফস এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ । কুরআন ও হাদীসের পরিভাষায় “সবর'-এর তিনটি শাখা রয়েছে । (এক) নফসকে হারাম এবং না-জায়েয বিষয়াদি থেকে বিরত রাখা (দুই) “ইবাদাত ও আনুগত্যে বাধ্য করা এবং (তিন) যেকোন বিপদ ও সংকটে ধৈর্যধারণ করা । অর্থাৎ যেসব বিপদ-আপদ এসে উপস্থিত হয়, সেগুলোকে আল্লাহ্র বিধান বলে মেনে নেয়া এবং এর বিনিময়ে আল্লাহ্র তরফ থেকে প্রতিদান প্রাপ্তির আশা রাখা | [ইবনে কাসীর] । 'সবর'-এর উপরোক্ত তিনটি শাখাই প্রত্যেক মুসলিমের অবশ্যপালনীয় কর্তব্য । সাধারণ মানুষের ধারণা সাধারণতঃ তৃতীয় শাখাকেই “সবর' হিসেবে গণ্য করা হয় । প্রথম দুটি শাখা এ ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুতৃপূর্ণ, সে ব্যাপারে মোটেও লক্ষ্য করা হয় না। এমনকি এ দুটি বিষয়ও যে 'সবর'-এর অন্তর্ভুক্ত এ ধারণাও যেন অনেকের নেই । কুরআন হাদীসের পরিভাষায় ধৈর্যধারণকারী বা “সাবের সে সমস্ত লোককেই বলা হয়, যারা উপরোক্ত তিন প্রকারেই “সবর' অবলম্বন করে । (২) সালাত এবং “সবর'-এর মাধ্যমে যাবতীয় সংকটের প্রতিকার হওয়ার কারণ এই যে, এ দু'পন্থায়ই আল্লাহ্ তাআলার প্রকৃত সান্নিধ্য লাভ হয় । “আল্লাহ্ সবরকারীদের সাথে আছেন' বাক্যের দ্বারা এদিকে ইঙ্গিত করা হয়েছে যে, সালাত আদায়কারী এবং সবরকারীগণের আল্লাহ্র সান্নিধ্য লাভ হয়। মহান আল্লাহ আরশের উপর
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।