Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 তার একত্বাদ ঘোষণা করে, তার নিয়ামতের শুকরিয়া আদায় করে অথবা তার কাছে কিছু চেয়ে | যিক্র দুই প্রকার | যথা - কওলী বা কথার মাধ্যমে যিকর ও আমলী বা কাজের মাধ্যমে যিক্র । প্রথম প্রকার যিক্রের মধ্যে রয়েছে - কুরআন তিলাওয়াত, আল্লাহ্‌র সুন্দর সুন্দর নাম ও সিফাতসমূহের আলোচনা ও স্মরণ, তার একত্ববাদ ঘোষণা ইত্যাদি । আর দ্বিতীয় প্রকারে রয়েছে - ইলম অর্জন করা ও শিক্ষা দেয়া, আল্লাহ্‌র হুকুম-আহ্কাম ও আদেশ-নিষেধ মেনে চলা ইত্যাদি । প্রথম প্রকার যিক্রের মধ্যে কিছু যিকর আছে যা সময়, অবস্থা এবং সংখ্যার সাথে সম্পৃক্ত । যেমন, সকাল ও সন্ধ্যার যিকর, সালাতের পরের যিক্র, খাওয়ার শুরু-শেষ, কাপড় পরিধান, মসজিদে প্রবেশ-বাহির ইত্যাদি সহ দৈনন্দিন বিভিন্ন কাজ-কর্মের দৌ“আ বা যিক্রসমূহ । যে সকল যিক্র অবস্থা, সময় ও সংখ্যার সাথে সম্পৃক্ত সেগুলোর সংখ্যা, সময় অথবা অবস্থা কোনটিরই পরিবর্তন করা জায়েয নেই । যে সকল যিক্র এ তিনটির সাথে সম্পৃক্ত নয় অর্থাৎ সাধারণ যিক্র, সেগুলো সময়, সংখ্যা অথবা অবস্থার সাথে সম্পৃক্ত করাও জায়েয নেই । ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেনঃ “মৌখিক যিক্রের জন্য কোন নির্দিষ্ট স্থানে একত্রিত হওয়া এবং নির্দিষ্ট শব্দ নির্ধারণ করা বিদ'আত” । [ইবনুল হুমাম, শরহে ফাত্হুল কাদীরঃ ২/৭২] যিকর এর ফযীলত অসংখ্য ।তনুমধ্যে এটাও কম ফযীলত নয় যে, বান্দা যদি আল্লাহ্‌কে স্মরণ করে, তাহলে আল্লাহও তাকে স্মরণ করেন । আবু উসমান নাহ্‌দী রাহেমাহুন্লাহ্‌ বলেন, আমি সে সময়টির কথা জানি, যখন আল্লাহ্‌ তা'আলা আমাদিগকে স্মরণ করেন । উপস্থিত লোকেরা জিজ্ঞেস করল, আপনি তা কেমন করে জানতে পারেন? বললেন, তা এজন্য যে, কুরআনুল কারীমের ওয়াদা অনুসারে যখন কোন মুমিন বান্দা আল্লাহ্‌কে স্মরণ করে, তখন আল্লাহ্‌ নিজেও তাকে স্মরণ করেন । কাজেই বিষয়টি জানা সবার জন্যই সহজ যে, আমরা যখন আল্লাহ্‌র স্মরণে আত্মনিয়োগ করব, আল্লাহ্‌ তা'আলাও আমাদের স্মরণ করবেন । সায়ীদ ইবনে যুবায়ের রাহিমাহুল্লাহ যিক্রুল্লাহ্*র তাফসীর প্রসঙ্গে বলেছেন যে, যিক্রের অর্থই হচ্ছে আনুগত্য এবং নির্দেশ মান্য করা । তার বক্তব্য হচ্ছেঃ “যে ব্যক্তি আল্লাহ্‌র নির্দেশের আনুগত্য করে না, সে আল্লাহ্র যিকরই করে না; প্রকাশ্যে যতবেশী সালাত এবং তাসবীহই সে পাঠ করুক না কেন" । মুলত: যে ব্যক্তি আল্লাহ্‌ তা'আলার আনুগত্য করে অর্থাৎ তার হালাল ও হারাম সম্পর্কিত নির্দেশগুলোর অনুসরণ করে, সেই আন্মাহ্‌কে স্মরণ করে, যদি তার নফল সালাত ও সিয়াম কিছু কমও হয় । অন্যদিকে যে ব্যক্তি আল্লাহ্‌র নির্দেশাবলীর বিরুদ্ধাচরণ করে সে সালাত-সিয়াম, তাসবীহ্‌-তাহ্‌লীল প্রভৃতি বেশী করে করলেও প্রকৃতপক্ষে সে আন্লাহ্‌কে স্মরণ করে না । রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আরও বলেনঃ “যে ব্যক্তি যিকর করে এবং যে ব্যক্তি যিকর করেনা তাদের উপমা হচ্ছে জীবিত ও মৃতের ন্যায়” । [বুখারীঃ ২০৮] অপর এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “তোমাদেরকে কি এমন একটি উত্তম

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।