Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ও আয়াতের বিন্যাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের কুরআন পাঠ থেকে জানতেন । বর্তমানে কুরআনকে ৩০টি পারা বা জুষ্‌* -এ বিভক্ত করা হয়, যার প্রতিটি পারা দুটি হিয্ব অংশ) -এ বিভক্ত । তারপর প্রতিটি হিয্বও চারটি রুব“ (এক-চতুর্থাংশ) -এ বিভক্ত করা হয় । এই বিভাজনের অধিকাংশই মুসলিমদের জন্য আল-কুরআনুল কারীমের পাঠ সহজ করার উদ্দেশ্যে আলেমগণ কর্তৃক ইজতিহাদ বা গবেষণা । ছয়: আল-কুরআনুল কারীম শিক্ষা: মুসলিমগণ আল-কুরআনুল কারীম যেভাবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের উপর নাধিল হয়েছে সেভাবে তা শেখা, তার মূল-পাঠ হেফ্য ও সংরক্ষণ করা এবং তেলাওয়াত করার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন । সাহাবীগণের মধ্যে যারা কুরআনের স্বারী বা হাফেয ছিলেন, তারা তাবে'ঈদেরকে তা শেখানোর কাজে ব্রতী ছিলেন, ফলে তারা এর মুল-পাঠকে পরিপূর্ণভাবে আয়ত্ব করে নিয়েছিলেন । আর তারা সাহাবীগণকে কুরআনের প্রতিটি আয়াতের কাছে থামিয়ে সে আয়াতসমূহের অর্থ সুক্মভাবে বুঝে নিতেন । এভাবে তাবে 'ঈগণ সাহাবীগণের কাছ থেকে ইলম (জ্ঞান) ও আমল (কর্ম) দু'টোই শিখে নিয়েছিলেন । তারপর তাবে'ঈগণের মধ্যে যারা হাফেয ছিলেন তারা কুরআন তেলাওয়াতের বিভিন্ন পদ্ধতি, মূল-পাঠের যথার্থ সংরক্ষণ, এর অক্ষর ও শব্দসংখ্যার হিসাব, এর সুরা ও আয়াতসমূহের বিন্যাস, এর তাজভীদ, সুন্দরভাবে আদায় এবং তারতীল পদ্ধতি প্রভৃতি যেভাবে সাহাবীগণ থেকে শিখেছিলেন হুবহু এর অনুসরণ করেই তারা কুরআন শিক্ষাদানের বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন ৷ এর ফলে অব্যাহতভাবে আজ পর্যস্ত ছাত্র তার হাফেয কারী শিক্ষকদের মুখ থেকে সরাসরি বিশুদ্ধ আরবী ভাষায় সম্পূর্ণ তরু-তাজাভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের উপর নাধিল হয়েছে সেভাবে আল-কুরআনুল কারীমের শিক্ষাগ্রহণ, হেফয ও তেলাওয়াত চলে আসছে । যেগ্তলো মূলত আল-কুরআনের অক্ষর ও শব্দ আদায়ের বিভিন্ন

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।