00017161715 ১81 পত্রগুলোকে একটি মুসহাফে গ্রন্থরূপে সংকলন করেন এবং তা থেকে কয়েকটি অনুলিপি তৈরি করেন । এর একটি করে অনুলিপি উসমান রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক বৃহৎ মুসলিম অঞ্চলে প্রেরণ করেন এবং মুসলিমদেরকে সেগুলো থেকে মুসহাফের আরও কপি করে নিতে নির্দেশ দেন। বর্তমান বিশ্বে পরিচিত সকল মুসহাফ, হস্তলিখিত হোক বা প্রেসে ছাপা হোক, সেসবের মূল হচ্ছে এ মুসহাফগুলো, যেগুলো কপি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছিল । সেগুলোর পাঠে কিংবা বিন্যাসে কোনো তারতম্য নেই । আর আজ পর্যন্ত মুসলিমগণ মুসহাফ শরীফ ছাপার প্রতি এবং মুদ্রণ-শিল্পের নিত্য-নতুন পদ্ধতি, কারিগরি ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার প্রতি গুরুত্ব দিয়ে আসছে; যাতে করে 'আর-রাসমুল উসমানী” বলে প্রসিদ্ধ কুরআনের মুলপাঠের যে লিখন-পদ্ধতি খলিফাতুর রাশেদ উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে গ্রহণ করা হয়েছিল, তা লেখায় সর্বোচ্চ মান ও বিশুদ্ধতা নিশ্চিত করা যায় । মদীনাতুন নববীয়ায় অবস্থিত বাদশাহ ফাহ্দ কুরআন শরীফ প্রিন্টিং কম্প্রেক্স অনুরূপভাবে আল-কুরআনুল কারীমের প্রতি সর্বোচ্চ যত্বের অন্যতম একটি স্পষ্ট নিদর্শন | এছাড়াও এটি সৌদি আরব রাজ্যের শাসকগণ কর্তৃক আল্লাহ্ তা'আলার কিতাবের প্রতি গুরুত্বারোপ, এর খেদমতের প্রতি যত্রবান হওয়া এবং মুসলিমদের হাতে সবচেয়ে সুন্দর মুদ্রণ, বাঁধাই, মান, যথার্থতা ও দক্ষতার সাথে পবিত্র কুরআনকে সহজে পৌঁছে দেওয়ার একান্তিক ইচ্ছার সাক্ষ্য বহন করছে । পাঁচ: কুরআনের বিন্যাস ও বিভাজন: আল-কুরআনুল কারীম শুরু হয়েছে সূরা আল-ফাতেহার মাধ্যমে এবং শেষ হয়েছে সুরা আন-নাস এর মাধ্যমে | আর তা মোট ১১৪টি সূরা সম্বলিত । এই বিন্যাসটি “তাওকীফী', অর্থাৎ তা নবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি গৃহীত; আর তাতে নাযিল হওয়ার ক্রমধারা রক্ষিত হয় নি। যেমন, সূরা আল-আলাক্ প্রথম নাধিল হওয়া সূরা, অথচ কুরআনে তার ক্রম ৯৬তম । সাহাবীগণ সূরা
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।