00017161715 ১৯৩৪ (১) (২) (৩) আপনার ইলাহ) ও আপনার পিতৃ পুরুষ ইব্রাহীম, ইস্মাঈল ও ইসহাকের ইলাহ্ - সেই এক ইলাহ্রই ইবাদাত করবো । আর আমরা তার কাছেই আত্মসমর্পণকারী”২) | তারা ছিল এমন এক জাতি, যারা] 25584৩45554) অতীত হয়ে গেছে । তারা যা অর্জন 0৮25৮ 20254375224 করেছে তা তাদের, তোমরা যা অজন করেছো তা তোমাদের । আর তারা যা করত সে সম্বন্ধে তোমাদেরকে প্রশ্ন করা হবে নাও) । ইলাহ্ শব্দটি মাসদার । যার অর্থ উপাস্য বা যার উপাসনা করা হয় । ইবনে আব্বাস রাদিয়াল্লাহু “আনহুমা বলেনঃ ইলাহ্ হলেন যাকে সবাই উপাসনা করে । [তাফসীরে তাবারীঃ ১/৫৪] ইবনে আব্বাসের এই উক্তি শুধুমাত্র হক মা“বুদের ক্ষেত্রেই প্রযোজ্য | শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেনঃ ইলাহ্ শব্দ দ্বারা এমন মা“বুদকে বুঝানো হয়, যিনি ইবাদাত পাওয়ার যোগ্য । আর যিনি মাবুদ হওয়ার যোগ্য তার মধ্যে এমন গুণ থাকা আবশ্যক যার কারণে তাকে সর্বোচ্চ ভালবাসা এবং সবচেয়ে বেশী বিনয় প্রদর্শন করতে বাধ্য হয় । এ আয়াত থেকে বোঝা যায় যে, নবীদের সবার দ্বীনই ছিল ইসলাম | এ জন্যই এক হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলেছেন, “নবীগণ হচ্ছেন বৈমাত্রেয় ভাই | তাদের মাতা বিভিন্ন কিন্তু তাদের দ্বীন এক ।” [বুখারী: ৩৪৪৩, মুসলিম: ২৩৬৫] মাতা বিভিন্ন হওয়ার অর্থ হচ্ছে, তাদের শরী“আত বিভিন্ন । আর দ্বীন এক হওয়ার অর্থ হচ্ছে, তাওহীদের মূলনীতিসমূহে তাদের মধ্যে এক্য রয়েছে । [ইবনে কাসীর] আয়াত থেকে বোঝা যায় যে, বাপ-দাদার সৎকর্ম সন্তানদের উপকারে আসে না - যতক্ষণ না তারা নিজেরা সৎকর্ম সম্পাদন করবে । এমনিভাবে বাপ-দাদার কুকর্মের শাস্তিও সন্তানরা ভোগ করবে না, যদি তারা সৎকর্মশীল হয় । কুরআন এ বিষয়টি বারবার বিভিন্ন ভঙ্গিতে বর্ণনা করেছে । বিভিন্ন আয়াতে বলা হয়েছেঃ “একজনের বোঝা অন্যজন বহন করবে না” । [সুরা আল-আন“আমঃ ১৬৪, আল-ইস্রাঃ ১৫, ফাতিরঃ ১৮, আযৃ-যুমারঃ ৭, আন্-নাজমঃ ৩৮] রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “হে বনী-হাশেম! এমন যেন না হয় যে, কেয়ামতের দিন অন্যান্য লোকজন নিজ নিজ সৎকর্ম নিয়ে আসবে আর তোমরা আসবে সত্কর্ম থেকে উদাসীন হয়ে শুধু বংশ গৌরব নিয়ে এবং আমি বলব যে, আল্লাহ্র আযাব থেকে
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।