Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ১৩৩.ইয়াকুবের যখন মৃত্যু এসেছিল | 3/1:52855555175855% তোমরা কি তখন উপস্থিত ছিলে? | (96655550854590$ তিনি যখন সন্তানদের বলেছিলেন, $১75022৮5৮195720544 রা “আমার পরে তোমরা কার ইবাদাত 2১524658945) করবে? তারা বলেছিল, “আমরা দেয়া পিতা-মাতার কর্তব্য । পিতা-মাতার নিকট থেকে এটাই সন্তানদের প্রাপ্য ৷ এতে দু*টি রহস্য নিহিত রয়েছে - প্রথমতঃ প্রাকৃতিক ও দৈহিক সম্পর্কের কারণে পিতা-মাতার উপদেশ সহজে ও দ্রুত গ্রহণ করবে | অতঃপর সংস্কার প্রচেষ্টায় ও অত্য প্রচারে তারা পিতা-মাতার সাহায্যকারী হতে পারবে । দ্বিতীয়তঃ এটাই সত্য প্রচারের সবচাইতে সহজ ও উপযোগী পথ যে, প্রত্যেক পরিবারের দায়িত্বশীল ব্যক্তি আপন পরিবার-পরিজনের সংশোধনের কাজে মনে-প্রাণে আত্মনিয়োগ করবে । এ পদ্ধতির প্রতি লক্ষ্য করেই কুরআন বলেঃ “হে মুমিনগণ, নিজেকে এবং পরিবার-পরিজনকে আগুন থেকে রক্ষা কর” | [সূরা আত-তাহরীমঃ ৬] মহানবী কেয়ামত পর্যন্ত সবার জন্য ব্যাপক | তাকেও সর্বপ্রথম নির্দেশ দেয়া হয়েছেঃ “নিকট আত্মীয়দেরকে আল্লাহ্‌র শাস্তির ভয় প্রদর্শন করুন” । [সুরা আশৃ-শু'আরাঃ ২১৪] আরও বলা হয়েছেঃ “পরিবার-পরিজনকে সালাত আদায় করার নির্দেশ দিন এবং নিজেও সালাত অব্যাহত রাখুন” । [সূরা ত্বা-হাঃ ১৩২] মহানবী রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই এ নির্দেশ পালন করেছেন । তৃতীয়তঃ আরও একটি রহস্য এই যে, কোন মতবাদ ও কর্মসূচীতে পরিবারের লোকজন ও নিকটবর্তা আত্মীয়-স্বজন সহযোগী ও সমমনা না হলে সে মতবাদ অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে না। এ কারণেই প্রাথমিক যুগে মহানবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর প্রচারকার্ধের জবাবে সাধারণ লোকদের উত্তর ছিল যে, প্রথমে আপনি নিজ পরিবার কোরায়শকে ঠিক করে নিন; এরপর আমাদের কাছে আসুন । রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারে যখন ইসলাম বিস্তার লাভ করল এবং মক্কা বিজয়ের সময় তা পরিপূর্ণ রূপ লাভ করল, তখন এর প্রতিক্রিয়া কুরআনের ভাষায় এরূপ প্রকাশ পেলঃ “মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতে থাকবে” । [সুরা আন্-নসরঃ ২] আজকাল দ্বীনহীনতার যে সয়লাব শুরু হয়েছে, তার বড় কারণ এই যে, পিতা-মাতা দ্বীনের জ্ঞানে জ্ঞানী ও দ্বীনী হলেও সন্তানদের দ্বীনী হওয়ার বিষয়ে চিন্তা করে না । সাধারণভাবে আমাদের দৃষ্টি সন্তানদের পার্থিব ও স্বল্লকালীন আরাম-আয়েশের প্রতিই নিবদ্ধ থাকে এবং আমরা এর ব্যবস্থাপনায়ই ব্যতিব্যস্ত থাকি | অক্ষয় ধন-সম্পদের দিকে মনোযোগ দেই না । আল্লাহ্‌ তা'আলা আমাদের সবাইকে তওফীক দিন, যাতে আমরা আখেরাতের চিন্তায় ব্যাপৃত হই এবং নিজের ও সন্তানদের জন্য ঈমান ও নেক আমলকে সর্ববৃহৎ পুঁজি মনে করে তা অর্জনে সচেষ্ট হই । [তাফসীরে মা'আরিফুল কুরআন]

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।