Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

(১) 00017161715 নাত) | | ইবরাহীম “আলাইহিস্‌ সালাম-এর মিল্লাত বা দ্বীন ইসলাম তা সমগ্র জাতি বরং সমগ্র বিশ্বের জন্যই এক অনন্য নির্দেশনামা | এমতাবস্থায় আয়াতে বিশেষভাবে ইবরাহীম ও ইয়াকুব “আলাইহিমুস্‌ সালাম কর্তৃক সন্তানদের সম্বোধন করার কথা বলা হয়েছে এবং উভয় মহাপুরুষ অসীয়তের মাধ্যমে স্বীয় সন্তানদেরকে যে ইসলামের উপর সুদৃঢু থাকার নির্দেশ দিয়েছেন বলে উন্লেখ করা হয়েছে, এর কারণ এই যে, সন্তানদের ভালবাসা এবং মঙ্গলচিন্তা রিসালাত এমনকি বন্ধুত্র স্তরেরও পরিপন্থী নয় । আল্লাহ্‌র বন্ধু যিনি এক সময় তার পালনকর্তার ইর্ধগতে স্বীয় আদরের দুলালকে কুরবানী করতে তার পালনকর্তার দরবারে দৌ“আও করেন এবং দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় সন্তানকে এমন বিষয় দিয়ে যেতে চান, যা তার দৃষ্টিতে সর্ববৃহৎ নেয়ামত অর্থাৎ ইসলাম । সাধারণ মানুষের দৃষ্টিতে নেয়ামত ও ধন-সম্পদ হচ্ছে দুনিয়ার দামী বস্তু । অথচ নবী-রাসূলগণের দৃষ্টি অনেক উধ্র্বে । তাদের কাছে প্রকৃত এশ্বর্য হচ্ছে ঈমান ও সৎকর্ম তথা ইসলাম । সাধারণ মানুষ মৃত্যুর সময় সন্তানকে বৃহত্তম ধন-সম্পদ দিয়ে যেতে চায় । আজকাল একজন বিত্তশালী ব্যবসায়ী কামনা করে, তার সন্তান মিল- ফ্যাক্টরীর মালিক হোক, আমদানী ও রপ্তানীর বড় বড় লাইসেন্স লাভ করুক, লক্ষ লক্ষ এবং কোটি কোটি টাকার ব্যাংক-ব্যালেন্স গড়ে তুলুক । একজন চাকুরীজীবী চায় তার সন্তান উচ্চপদ ও মোটা বেতনে চাকুরী করুক ৷ অপরদিকে একজন শিল্পপতি মনে-প্রাণে কামনা করে, তার সন্তান শিল্পক্ষেত্রে চুড়ান্ত সাফল্য অর্জন করুক । সে সন্তানকে সারা জীবনের অভিজ্ঞতালন্ধ কলা-কৌশল বলে দিতে চায় । কিন্তু নবীগণ ও তাদের অনুসারী ওলীগণের সর্ববৃহৎ বাসনা থাকে, যে বস্তকে তারা সত্যিকার চিরস্থায়ী ও অক্ষয় বলে মনে করেন, তা সন্তানরাও পুরোপুরিভাবে লাভ করুক | আর সেটা হচ্ছে দ্বীন ইসলামের উপর অটুট থাকা ও এর একনিষ্ঠ খাদেম হওয়া । এ জন্য তারা দোআ করেন এবং চেষ্টাও করেন । অন্তিম সময়ে এরই জন্য অসীয়ত করেন । [তাফসীরে মা“'আরিফুল কুরআন] নবী-রাসূলগণের এ বিশেষ আচরণের মধ্যে সাধারণ মানুষের জন্যও একটি নির্দেশ রয়েছে । তা এই যে, তারা যেভাবে সন্তানদের লালন-পালন ও পার্থিব আরাম- আয়েশের ব্যবস্থা করে, সেভাবে; বরং তার চাইতেও বেশী তাদের কার্যকলাপ ও চরিত্র সংশোধনের ব্যবস্থা করা দরকার । মন্দ পথ ও মন্দ কার্যকলাপ থেকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা আবশ্যক | এরই মধ্যে সন্তানদের সত্যিকারের ভালবাসা ও প্রকৃত শুভেচ্ছা নিহিত । এটা কোন বুদ্ধিমানের কাজ নয় যে, সন্তানকে রৌদ্বের তাপ থেকে বাচাবার জন্য সর্বশক্তি নিয়োগ করবে, কিন্ত চিরস্থায়ী অগ্নি ও আযাবের কবল থেকে রক্ষা করার প্রতি ভ্রক্ষেপও করবে না । সন্তানের দেহ থেকে কাটা বের করার জন্য সর্ব প্রযত্রে চেষ্টা করবে, কিন্তু তাকে বন্দুকের গুলি থেকে রক্ষা করবে না। নবীদের কর্মপদ্ধতি থেকে আরও একটি মৌলিক বিষয় জানা যায় যে, সর্বপ্রথম সন্তানদের মঙ্গল চিন্তা করা এবং এরপর অন্যদিকে মনোযোগ

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।