00017161715 ১৩২.আর ইব্রাহীম ও ইয়াকুব তাদের ৩১95৩6৯৮১1৯ পূত্রদেরকে এরই নির্দেশ দিয়ে; 24665505144 বলেছিলেন, “হে পুত্রগণ! আল্লাহই 80222 তোমাদের জন্য এ দ্বীনকে মনোনীত করেছেন । কাজেই আত্মসমর্পণকারী (মুসলিম) না হয়ে তোমরা মারা যেও (অর্থাৎ আনুগত্যশীল) করুন এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও একদলকে আনুগত্যকারী করুন” । ইবরাহীম 'আলাইহিস্ সালাম তার সন্তানদের প্রতি অসীয়ত ংগে বলেছিলেনঃ “তোমরা মুসলিম হওয়া ছাড়া অন্য কোন দ্বীনের উপর মৃত্যু বরণ করো না” । ইবরাহীম 'আলাইহিস্ সালাম-এর পর তারই প্রস্তাবক্রমে মুহাম্মাদ রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর উম্মত এ বিশেষ নাম লাভ করেছে । ফলে এ উম্মতের নাম হয়েছে “মুসলিম' | এ উম্মতের দ্বীনও “মিল্নাতে ইসলামিয়াহ্' নামে অভিহিত । কুরআনে বলা হয়েছেঃ “এটা তোমাদের পিতা ইবরাহীমের দ্বীন । তিনিই ইতিপূর্বে তোমাদের “মুসলিম' নামকরণ করেছেন এবং এতেও (অর্থাৎ কুরআনেও) এ নামই রাখা হয়েছে” । [সূরা আল-হাজ্বঃ ৭৮] দ্বীনের কথা বলতে গিয়ে ইয়াহুদী, নাসারা ও আরব-এর মুশরিকরাও বলে যে, তারা ইবরাহিমী দ্বীনের অনুসারী, কিন্তু এসব তাদের ভুল ধারণা অথবা মিথ্যা দাবী মাত্র । বাস্তবে মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর আনীত দ্বীনই ইবরাহিমী দ্বীনের অনুরূপ । মোটকথা, আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে যত রাসূল আগমন করেছেন এবং যত আসমানী গ্রন্থ ও শরী'আত নাযিল হয়েছে, সে সবগুলোর প্রাণ হচ্ছে ইসলাম তথা আল্লাহ্র আনুগত্য । এ আনুগত্যের সারমর্ম হলো রিপুর কামনা-বাসনার বিপরীতে আল্লাহ্র নির্দেশের আনুগত্য এবং স্বেচ্ছাচারিতার অনুসরণ ত্যাগ করে হিদায়াতের অনুসরণ | পরিতাপের বিষয়, আজ ইসলামের নাম উচ্চারণকারী লক্ষ লক্ষ মুসলিম এ সত্য সম্পর্কে অজ্ঞ | তারা দ্বীনের নামেও স্বীয় কামনা-বাসনারই অনুসরণ করতে চায় । কুরআন ও হাদীসের এমন ব্যাখ্যাই তাদের কাছে পছন্দ, যা তাদের কামনা-বাসনার সাথে সামঞ্জস্যপূর্ণ । তারা শরী'আতের পরিচ্ছদকে টেনে বাহ্যদৃষ্টিতে শরী'আতের অনুসরণ করছে বলেই মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা কামনারই অনুসরণ । গাফেলরা জানে না যে, এসব অপকৌশল ও অপব্যাখ্যার দ্বারা সৃষ্টিকে প্রতারিত করা গেলেও অ্রষ্টাকে ধোকা দেয়া সম্ভব নয়; তার জ্ঞান প্রতিটি অণু-পরমাণুতে পরিব্যপ্ত । তিনি মনের গোপন ইচ্ছা ও ভেদ পর্যন্ত দেখেন ও জানেন । তার কাছে খাটি আনুগত্য ছাড়া কোন কিছুই গ্রহণীয় নয় ।তাফসীরে মা“আরিফুল কুরআন]
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।