00017161715 প্রজ্ঞাময় | ৃ থেকে মুসলিমগণ এ নগরীতে পৌছাকে সর্ববৃহৎ সৌভাগ্য মনে করে | নিরাপদ ও সুরক্ষিতও এতটুকু হয়েছে যে, আজ পর্যন্ত কোন শক্রজাতি অথবা শক্রসম্রাট এর উপর অধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি । আল্লাহ্ তাআলা হারাম শরীফের চতুঃসীমানায় জীব-জন্তকেও নিরাপত্তা দান করেছেন ৷ এই এলাকায় শিকার করা জায়েয নয় । (৩) ইবরাহীম 'আলাইহিস্ সালাম-এর তৃতীয় দো'আ এই যে, এ মুকার্রমা ও পাশ্ববর্তী ভূমি কোনরূপ বাগ-বাগিচার উপযোগী ছিল না । দুর-দুরাস্ত পর্যন্ত ছিল না পানির নাম -নিশানা । কিন্তু আল্লাহ্ তা'আলা ইবরাহীমের দো'আ কবুল করেন । মক্কার কাছেই তায়েফে যাবতীয় ফলমূল প্রচুর পরিমাণে উৎপন্ন হয় যা মক্কার বাজারেই বেচা-কেনা হয় । এখনো সারা বিশ্ব থেকে ফলমূল মক্কায় নিয়ে আসা হয় । (৪) ইবরাহীম আলাইহিস সালাম এর চতুর্থ দো'আ হচ্ছে, “হে আমাদের রব! আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত করুন এবং আমাদের ং₹শধর হতে আপনার এক অনুগত জাতি উিত করুন । আমাদেরকে ইবাদাতের নিয়ম-পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের প্রতি ক্ষমাশীল হোন । আপনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু” । এ দো'আটিও ইবরাহীম “আলাইহিস্ সালাম-এর আল্লাহ্ সম্পর্কে জ্ঞান ও আল্লীহ্ভীতিরই ফল, আনুগত্যের অদ্ধিতীয় কীর্তি স্থাপন করার পরও তিনি এরূপ দৌ“আ করেন যে, আমাদের উভয়কে আপনার আজ্ঞাবহ করুন । কারণ, আল্লাহ্ সম্পর্কিত জ্ঞান যার যত বৃদ্ধি পেতে থাকে সে তত বেশী অনুভব করতে থাকে যে, যথার্থ আনুগত্য তার দ্বারা সম্ভব হচ্ছে না । এ দো“আতে স্বীয় সন্তান-সন্ততিকে অন্তর্ভূক্ত করেছেন । এতে বুঝা যায় যে, যিনি আল্লাহ্র পথে নিজের সন্তান-সন্ততিকে বিসর্জন দিতেও এতটুকু কুষ্ঠিত নন, তিনিও সন্তানদের প্রতি কতটুকু আন্তরিকতা ও ভালবাসা রাখেন । আল্লাহ্র প্রিয় বান্দারা শারিরিকের চাইতে আত্তিক ও জাগতিকের চাইতে পরলৌকিক আরামের জন্য চিন্তা করেন বেশী । এ কারণেই ইবরাহীম “আলাইহিস্ সালাম দো'আ করলেন - “আমার সন্তানদের মধ্য থেকে একটি দলকে পূর্ণ আনুগত্যশীল কর” | €৫) ইবরাহীম “আলাইহিস্ সালাম ভবিষ্যত বংশধরদের দুনিয়া ও আখেরাতের সার্বিক মংগলের জন্য আল্লাহ্র কাছে দো'আ করেছেন যে, আমার বংশধরের মধ্যে একজন নবী প্রেরণ করুন - যিনি আপনার আয়াতসমূহ তাদের তিলাওয়াত করে শোনাবেন, কুরআন ও সুন্নাহ্ শিক্ষা দেবেন এবং বাহ্যিক ও আত্মিক অপবিব্রতা থেকে তাদের পবিত্র করবেন | দোআয় নিজের বংশধরের মধ্য থেকেই নবী হওয়ার কথা বলা হয়েছে । এর কারণ প্রথমতঃ এই যে, এটা তার সন্তানদের জন্য গৌরব-এর বিষয় । দ্বিতীয়তঃ এতে তাদের কল্যাণও নিহিত রয়েছে । কারণ স্বগোত্র থেকে নবী হলে তার চাল-চলন ও অভ্যাস-আচরণ সম্পর্কে তারা উত্তমরূপে অবগত থাকবে | ধোকাবাজি ও প্রবঞ্চনার সম্ভাবনা থাকবে না ।
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।