Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

(১) (২) 00017161715 দেবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন) ।আপনি তো পরাক্রমশালী, আমাদের রাসুল মুহাম্মাদ সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দ্বিতীয় কর্তব্য হচ্ছে আল্লাহ্র কিতাব ও হিকমতের শিক্ষা দান । এখানে কিতাব বলে আল্লাহ্র কিতাব বুঝানো হয়েছে । হিকমত" শব্দটি আরবী অভিধানে একাধিক অর্থে ব্যবহৃত হয়ে থাকে | যথা - সত্যে উপনীত হওয়া, ন্যায় ও সুবিচার, জ্ঞান ও প্রজ্ঞা ইত্যাদি । ইমাম রাগেব বলেন, এ শব্দটি আল্লাহ্‌র জন্য ব্যবহৃত হলে এর অর্থ হয় সকল বস্তুর পূর্ণজ্ঞান ও সুদৃঢ় উদ্ভাবন । অন্যের জন্য ব্যবহৃত হলে এর অর্থ হয়, বিদ্যমান বস্তুসমূহের বিশুদ্ধ জ্ঞান, সৎকর্ম, ন্যায়, সুবিচার, সত্য কথা ইত্যাদি । এখন লক্ষ্য করা দরকার যে, আয়াতে হিকমতের অর্থ কি? মূলত: এখানে হিকমত শব্দের অর্থ রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ । ইবনে কাসীর ও ইবনে জরীর রাহিমাহুল্লাহ্‌ কাতাদাহ্‌ থেকে এ ব্যাখ্যাই উদ্ধৃত করেছেন । হিকমত অর্থ কেউ কুরআনের তাফসীর, কেউ দ্বীনের গভীর জ্ঞান, কেউ শরী“আতের বিধি-বিধানের জ্ঞান, কেউ এমন বিধি- বিধানের জ্ঞান অর্জন বলেছেন, যা শুধু রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর বর্ণনা থেকেই জানা যায় ৷ নিঃসন্দেহে এসব উক্তির সারমর্ম হলো রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ । ইবরাহীম আলাইহিস সালামের দো“আ অনুসারে নবী-রাসূলগণ বিশেষ করে আমাদের রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর তৃতীয় কর্তব্য হচ্ছে পরিশুদ্ধি ও পবিভত্রকরণ | আয়াতে উল্লেখিত ₹4$% শব্দটি ১ শব্দ থেকে উদ্ভুত | এর অর্থ পবিত্রতা । বাহ্যিক ও আত্মিক সকল প্রকার পবিব্রতার অর্থেই এ শব্দটি ব্যবহৃত হয় । বাহ্যিক না-পাকী সম্পর্কে সাধারণ মুসলিমরাও ওয়াকিফহাল | আত্মিক না-পাকী হচ্ছে কুফর, শির্ক, আল্লাহ্‌ ব্যতীত অন্যের উপর ভরসা করা, অহংকার, হিংসা, শক্রতা, দুনিয়াপরীতি ইত্যাদি । কুরআন ও সুন্নাতে এসব বিষয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে ৷ এ আয়াত থেকে আরও স্পষ্ট হয়ে গেল যে, হেদায়াত ও সংশোধনের ধারা দু'টি, আল্লাহ্‌র রাসূল ও আল্লাহ্র গ্রন্থ । এ দুটি ব্যতীত কারও হেদায়াত লাভ হতে পারে না। এ আয়াতসমূহে ইবরাহীম “'আলাইহিস্‌ সালাম অনেকগুলো দো“আ করেছিলেন (১) “আপনার নির্দেশে আমি এই জনমানবহীন প্রান্তরে নিজ পরিবার-পরিজনকে রেখে যাচ্ছি ।আপনি একে একটি শান্তিপূর্ণ শহর বানিয়ে দিন -যাতে এখানে বসবাস করা আতংকজনক না হয় এবং জীবনধারণের প্রয়োজনীয় আসবাবপত্র সহজলভ্য হয়” । আল্লাহ্‌ তা'আলা কবুল করেছেন এবং সে উর মরু প্রান্তর মক্কা নগরীতে পরিণত হয়েছে । (২) “হে রব! শহরটিকে শান্তির ভূমি করে দিন” । অর্থাৎ হত্যা, লুষ্টন, কাফেরদের অধিকার স্থাপন, বিপদাপদ থেকে সুরক্ষিত ও নিরাপদ রাখুন | ইবরাহীম 'আলাইহিস্‌ সালাম-এর এই দো“আও কবুল হয়েছে । মক্কা মুকার্রামা শুধু একটি জনবহুল নগরীই নয়, সারা বিশ্বের প্রত্যাবর্তনস্থলও বটে । বিশ্বের চারদিক

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।