00017161715 ৯৯২৯, (১) (২) (৩) দিন) এবং আমাদের তাওবা কবুল করুন । নিশ্চয় আপনিই বেশী তাওবা কবুলকারী, পরম দয়ালু । “হে আমাদের রব! আর আপনি তাদের ১352259৮:72952196 মধ্য থেকে তাদের কাছে এক রাসূল এগ ১846 82%6 2 এপ পাঠান, যিনি আপনার আয়াতসমূহ 89513822 ৫ তাদের কাছে তিলাওয়াত করবেন); তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা আয়াতে বর্ণিত এ এর অর্থ ইবাদাতও হয়, যেমনটি উপরে করা হয়েছে । কাতাদাহ বলেন, এর অর্থ হচ্ছে, হজের নিয়মাবলী । [তাবারী] হাদীসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “আমি আমার সূচনা বলে দিচ্ছি, আমার পিতা ইবরাহীম 'আলাইহিস্ সালাম-এর দো“আ, ঈসা “আলাইহিস্ সালাম-এর সুসংবাদ এবং আমার মা স্বপ্নে দেখেছিলেন যে, তার থেকে একটি আলো বের হল, যে আলোতে সিরিয়ার প্রাসাদসমূহ আলোকিত হয়েছে । [মুসনাদে আহমাদঃ ৫/২৬২] ঈসা 'আলাইহিস্ সালাম-এর সুসংবাদের অর্থ তার এ উক্তি ভুঁ745145৩085551%ষ “আমি এমন এক নবীর সুসংবাদদাতা, যিনি আমার পরে আসবেন । তার নাম আহমাদ” । [সুরা আস্-সাফঃ ৬] তার জননী গর্ভীবস্থায় স্বপ্নে দেখেন যে, তার পেট থেকে একটি নূর বের হয়ে সিরিয়ার প্রাসাদসমূহ আলোকোজ্ববল করে তুলেছে । কুরআনে রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর আবির্ভাবের আলোচনা প্রসংগে দু'জায়গায়, সূরা আলে-ইমরানের ১৬৪তম আয়াতে এবং সুরা জুমু'আয় ইবরাহীম “আলাইহিস্ সালাম-এর দো“আয় উল্লেখিত ভাষারই পুনরাবৃত্তি করা হয়েছে । এভাবে ইংগিত করা হয়েছে যে, ইবরাহীম “আলাইহিস্ সালাম যে নবীর জন্য দো“আ করেছিলেন, তিনি হচ্ছেন শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম | ইবরাহীম আলাইহিস সালামের দো'আর কারণে আমাদের রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ীমকে প্রেরণের মূল উদ্দেশ্য তিনটি । তন্মধ্যে প্রথম হচ্ছে, আল্লাহ্র আয়াতসমূহ তিলাওয়াত করা | তিলাওয়াতের আসল অর্থ অনুসরণ করা । কুরআন ও হাদীসের পরিভাষায় এ শব্দটি কুরআন ও অন্যান্য আসমানী কিতাব পাঠ করার ক্ষেত্রেই প্রযোজ্য | কারণ, যে লোক এসব কালাম পাঠ করে, এর অনুসরণ করাও তার একান্ত কর্তব্য । আসমানী গ্রন্থ ঠিক যেভাবে আল্লাহ্র পক্ষ থেকে নাধিল হয়, হুবহু তেমনিভাবে পাঠ করা জরুরী । নিজের পক্ষ থেকে তাতে কোন শব্দ অথবা স্বরচিহৃটিও পরিবর্তন পরিবর্ধন করার অনুমতি নেই । ইমাম রাগেব বলেন, “আল্লাহ্র কালাম ছাড়া অন্য কোন গ্রন্থ অথবা কালাম পাঠ করাকে সাধারণ পরিভাষায় তিলাওয়াত বলা যায় না" ।|মুফরাদাতুল কুরআন]
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।