00017161715 সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমাদেরই । কাজেই যখন আমরা তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন” । [সুরা আল-কিয়ামাহ: ১৭-১৮] আর এই বাণীরও বাস্তবায়ন: [২:4০ “শীম্বই আমরা আপনাকে পাঠ করাব, ফলে আপনি ভুলবেন না ।” [সূরা আল-আ'লা: ৬] চার: আল-কুরআনুল কারীমকে পত্রসমূহে একব্রিতকরণ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খলীফাতুর রাশেদ আবু বকর আস-সিদ্ীক রাদিয়াল্লাহু আনহু আল- কুরআনকে সুশৃংখলভাবে পত্রসমূহে একত্রিত করার নির্দেশ দেন; যাতে হাফেযদের মৃত্যু কিংবা লিখিত কাগজ বা চামড়াগুলো নষ্ট হওয়ার ফলে কুরআনের কোনো অংশ হারিয়ে না যায় । এই দায়িত্ গ্রহণ করেন ওহী লেখক যায়দ ইবন সাবিত রাদিয়াল্লাহু “আনহু ৷ এই নতুন সংকলনটি পুনঃনিরীক্ষা করা এবং চামড়া/কাগজের পত্রসমূহে লিখিত ও অন্তরে সংরক্ষিত ভাষ্যের সাথে তার অভিন্নতার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর সেই একত্রিত পত্রপগ্তলো আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু “আনহুর গৃহে তার মৃত্যু পর্যন্ত রাখা হয় । তারপরে দ্বিতীয় সংরক্ষণ করা হয় । তার মৃত্যুর পর সেগুলো নবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনীন হাফ্সা বিনত উমর রাদিয়াল্লাহু “আনহুমার গৃহে সংরক্ষিত হয় । অতঃপর যখন ইসলাম প্রসার লাভ করল, তখন মুসলিমরা কুরআন পড়ার জন্য গ্রন্থাবদ্ধ মুসহাফের প্রয়োজন অনুভব করল । কোনো কোনো সাহাবী খলীফাতুর রাশেদ উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিলেন একটি “মুসহাফ ইমাম” বা প্রধান মুসহাফে মানুষকে একত্রিত করতে, যার অনুসরণ করে মানুষ কুরআন পাঠ করবে । তখন তিনি আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু “আনহুর যুগে যেসব পত্রে কুরআন সংকলিত হয়েছিল তার উপর ভিত্তি করে যায়েদ ইবন সাবিত রাদিয়াল্লাহু “আনহুর নেতৃত্বে একদল লিখতে জানেন এরকম কুরআনের হাফেযকে এই দায়িত্ব দেন। তারা সেই
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।