(১) (২) 00017161715 ইস্মাঁঈলকে আদেশ দিয়েছিলাম তাওয়াফকারী, ই“তিকাফকারী, রুকু" ও সিজ্দাকারীদের জন্য) আমার ঘরকে পবিত্র রাখতে(১) । আয়াতে মাকামে ইবরাহীমকে সালাতের জায়গা করে নিতে বলা হয়েছে । স্বয়ং রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় কথা ও কর্মের মাধ্যমে এর ব্যাখ্যা করে দিয়েছেন । তিনি তাওয়াফের পর কা'বা গৃহের সম্মুখে অনতিদুরে রক্ষিত মাকামে ইবরাহীমের কাছে আগমন করলেন এবং এ আয়াতটি পাঠ করলেন, অতঃপর মাকামে ইবরাহীমের পিছনে এমনভাবে দাড়িয়ে দু'রাকাআত সালাত আদায় করলেন যে, কাবা ছিল তার সম্মখে এবং কাবা ও তার মাঝখানে ছিল মাকামে ইবরাহীম । [দেখুন, সহীহ মুসলিম: ১২১৮] আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, তাওয়াফ পরবর্তী দুই রাকাআত সালাত ওয়াজিব । শব্দগুলো থেকে কতিপয় বিধি-বিধান প্রমাণিত হয় । প্রথমতঃ কা'বা গৃহ নির্মাণের উদ্দেশ্য তাওয়াফ, ই'তেকাফ ও সালাত । দ্বিতীয়তঃ তাওয়াফ আগে আর সালাত পরে | তৃতীয়তঃ ফরয হোক কিংবা নফল কা'বা গৃহের অভ্যন্তরে যে কোন সালাত আদায় করা বৈধ । এখানে কা'বাগৃহকে পাক-সাফ করার নির্দেশ বর্ণিত হয়েছে । বাহ্যিক অপবিভ্রতা ও আবর্জনা এবং আত্মিক অপবিত্রতা উভয়টিই এর অন্তর্ভূক্ত | যেমন কুফর, শির্ক, দুশ্রিত্রতা, হিংসা, লালসা, কুপ্রবৃত্তি, অহংকার, রিয়া, নাম-যশ ইত্যাদির কলুষ থেকেও কাবা গৃহকে পবিত্র রাখার নির্দেশ দেয়া হয়েছে। সুতরাং আল্লাহ্র ঘরের আসল পবিত্রতা হচ্ছে এই যে, সেখানে আল্রাহ্ ছাড়া আর কারো নাম উচ্চারিত হবে না। যে ব্যক্তি আল্লাহ্র ঘরে বসে আন্মাহ্ ছাড়া আর কাউকে মালিক, প্রভূ, মাবুদ, অভাব পুরণকারী ও ফরিয়াদ শ্রবণকারী হিসেবে ডাকে, সে আসলে তাকে নাপাক ও অপবিত্র করে দিয়েছে । এ নির্দেশে এ শব্দ দ্বারা ইংগিত করা হয়েছে যে, এ আদেশ যে কোন মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য | কারণ, সব মসজিদই আল্লাহর ঘর । কুরআনে বলা হয়েছে, %ু2%১১%3% উমর ফারূক রাদিয়াল্াহু'আনহু মসজিদে এক ব্যক্তিকে উচ্চঃস্বরে কথা বলতে শুনে বললেন - তুমি কোথায় দাড়িয়ে আছ, জান না? অর্থাৎ মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত, এতে উচ্চঃস্বরে কথা বলা উচিত নয় ৷ মোটকথা, আলোচ্য আয়াতে কাবা গৃহকে যেমন যাবতীয় বাহ্যিক ও আত্মিক অপবিভ্রতা থেকে মুক্ত রাখতে বলা হয়েছে, তেমনি অন্যান্য মসজিদকেও পাক-পবিত্র রাখতে হবে । দেহ ও পোষাক-পরিচ্ছদকে যাবতীয় অপবিভ্রতা ও দুর্গন্ধযুক্ত বস্ত থেকে পাক-সাফ করে এবং অন্তরকে কুফর, শির্ক, দুশ্চরিব্রতা, অহংকার, হিংসা, লোভ-লালসা ইত্যাদি থেকে পবিত্র করে মসজিদে প্রবেশ করা কর্তব্য । রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ, রসুন ইত্যাদি দুর্গন্ধযুক্ত বস্ত খেয়ে মসজিদে প্রবেশ করতে বারণ করেছেন ।|মা'আরিফুল কুরআন]
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।