(১) (২) 00017161715 ও নিরাপত্তাস্থল) করেছিলাম | /%৩05://%01664706 এবং বলেছিলাম, তোমরা মাকামে ৪১4829525915258/2 ইব্রাহীমকে সালাতের স্থানরূপে গ্রহণ কর । আর ইব্রাহীম ও যিয়ারতের অধিক বাসনা নিয়ে ফিরে আসে' | [আত-তাফসীরুস সহীহ] কোন কোন আলেমের মতে, কাবা গৃহ থেকে ফিরে আসার পর আবার সেখানে যাওয়ার আগ্রহ হজ করুল হওয়ার অন্যতম লক্ষণ । সাধারণভাবে দেখা যায়, প্রথমবার কা'বাগৃহ যিয়ারত করার যতটুকু আগ্রহ থাকে, দ্বিতীয়বার তা আরও বৃদ্ধি পায় এবং যতবারই যিয়ারত করতে থাকে, এ আগ্রহ উত্তরোত্তর ততই বৃদ্ধি পেতে থাকে | এ বিস্ময়কর ব্যাপারটি একমাত্র কা'বারই বৈশিষ্ট্য ৷ নতুন জগতের শ্রেষ্ঠতম মনোরম দৃশ্যও এক- দু'বার দেখেই মানুষ পরিতৃপ্ত হয়ে যায় । পাচ-সাতবার দেখলে আর দেখার ইচ্ছাই থাকে না। অথচ এখানে না আছে 'কোন মনোমুগ্ধকর দৃশ্যপট, না এখানে পৌছা সহজ এবং না আছে ব্যবসায়িক সুবিধা, তা সত্তেও এখানে পৌছার আকুল আগ্রহ মানুষের মনে অবিরাম ঢেউ খেলতে থাকে । হাজার হাজার টাকা ব্যয় করে অপরিসীম দুঃখ-কষ্ট সহ্য করে এখানে পৌছার জন্য মানুষ ব্যাকুল আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে | [তাফসীরে মা“'আরিফুল কুরআন] ১ শব্দের অর্থ ০” অর্থাৎ শান্তির আবাসস্থল । আর ০ শব্দের অর্থ ঘর । তবে এখানে শুধু কা'বাগৃহ উদ্দেশ্য নয়, বরং সম্পূর্ণ মসজিদুল হারাম । কুরআনে ০: ও ৭5 বলে সমগ্র হারাম শরীফকে বুঝানো হয়েছে । যেমন বলা হয়েছে, 3৩4 ৫1৯58 “তারপর তাদের যবাইয়ের স্থান হচ্ছে প্রাচীন ঘরটির কাছে” [সুরা আল-হাজ্জ:৩৩] কারণ, এতে কুরবানী যবাই করার কথা আছে । কুরবানী কা*বা গৃহের অভ্যন্তরে হয় না । কাজেই আয়াতের অর্থ হবে যে, “আমরা কা“বার হারাম শরীফকে শান্তির আলয় করেছি । শান্তির আলয় করার অর্থ মানুষকে নির্দেশ দেয়া যে, এ স্থানকে সাধারণ হত্যা ও যুদ্ধ-বিগ্রহ ইত্যাদি অশান্তিজনিত কার্ষকলাপ থেকে মুক্ত রাখতে হবে । এখানে মাকামে ইবরাহীমের অর্থ এ পাথর, যাতে মু“জিযা হিসেবে ইবরাহীম 'আলাইহিস্ সালাম-এর পদচিহ্ৃ অংকিত হয়ে গিয়েছিল । কাবা নির্মাণের সময় এ পাথরটি তিনি ব্যবহার করেছিলেন । !সহীহ্ আল-বুখারী] আনাস রাদিয়াল্লাহু'আনহু বলেন, আমি এই পাথরে ইবরাহীম “আলাইহিস্ সালাম-এর পদচিহ্ন দেখেছি । যিয়ারতকারীদের উপর্যূপরি স্পর্শের দরুন চিহৃটি এখন অস্পষ্ট হয়ে পড়েছে । আব্দুল্লাহ্ ইবনে আববাস রাদিয়াল্লাহু'আনহুমা থেকে মাকামে ইবরাহীমের ব্যাখ্যা প্রসংগে বর্ণিত রয়েছে যে, সমগ্র হারাম শরীফই মাকামে ইবরাহীম । এর অর্থ বোধ হয় এই যে, তাওয়াফের পর যে দু'রাকাআত সালাত মাকামে ইবরাহীমে আদায় করার নির্দেশ আলোচ্য আয়াতে রয়েছে, তা হারাম শরীফের যে কোন অংশে পড়লেই চলে । অধিকাংশ আলেম এ ব্যাপারে একমত ।
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।