(১) 00017161715 ইমাম বানাবো'১)। তিনি বললেন, পুত্রকে জবাই করার উদ্দেশ্যে মিনা প্রান্তরে নিয়ে গেলেন । অতঃপর আল্লাহ্র আদেশ পালনে নিজের পক্ষ থেকে যা করণীয় ছিল, তা পুরোপুরিই সম্পন্ন করলেন । ইবরাহীম “আলাইহিস্ সালাম যখন এ পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ্ তা'আলা জান্নাত থেকে এর পরিপূরক নাধিল করে তা কুরবানী করার আদেশ দিলেন । এই রীতিটিই পরে ভবিষ্যতের জন্য একটি চিরন্তন রীতিতে পরিণতি লাভ করে । [তাফসীরে ইবনে কাসীর] এগুলো ছিল বড়ই কঠিন পরীক্ষা, যার সম্মুখীন খলীলুল্লাহ্ “আলাইহিস্ সালাম-কে করা হয়। এর সাথে সাথেই আরও অনেকগুলো কাজ এবং বিধিবিধানের বাধ্যবাধকতাও তার উপর আরোপ করা হল । তন্মধ্যে দশটি কাজ “খাসায়েলে ফিত্রাত' বা প্রকৃতিসুলভ অনুষ্ঠান নামে অভিহিত । এগুলো হলো শারীরিক পরিস্কার-পরিচ্ছন্নতা সম্পর্কিত, ভবিষ্যত উম্মতের জন্যও এগুলো স্থায়ী বিধি-বিধানে পরিণত হয়েছে । সর্বশেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতকে এসব বিধি-বিধান পালনের জোর তাকিদ দিয়েছেন । আব্দুল্লাহ্ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু “আনহুমা বলেন, “সমস্ত ইসলাম ত্রিশটি অংশে সীমাবদ্ধ । তন্মধ্যে দশটি সূরা আল-বারাআতে, দশটি সুরা আল-মুমিনূনে এবং দশটি সুরা আল-আহ্যাবে বর্ণিত হয়েছে । ০৮7৯৮ পপ এগুলো পূর্ণরূপে পালন করেছেন এবং সব পরীক্ষায়ই উত্তীর্ণ হয়েছেন । আব্দুল্লাহ্ ইবনে আববাস রাদিয়াল্সাহু'আনহুমার উপরোদ্ধৃত উক্তির দ্বারা বুঝা গেল যে, মুসলিমদের জন্য যেসব জ্ঞান এবং কর্মগত ও নৈতিক গুণ অর্জন করা দরকার, তার সবই এ তিনটি সুরার কয়েকটি আয়াতে সন্নিবেশিত হয়েছে । এগুলোই কুরআনে উল্লেখিত ০5 যেসব বিষয়ে খলীলুল্লাহ্ “আলাইহিস্ সালাম-এর পরীক্ষা নেয়া হয়েছে বলে বিভিন্ন বর্ণনায় এসেছে । এ আয়াত দ্বারা একদিকে বুঝা গেল যে, ইবরাহীম “আলাইহিস্ সালাম-কে সাফল্যের প্রতিদানে মাবনসমাজের নেতৃত্ব দেয়া হয়েছে, অপরদিকে মানব সমাজের নেতা হওয়ার জন্য যে পরীক্ষা দরকার, তা পার্থিব পাঠশালা বা বিদ্যালয়ের পরীক্ষার অনুরূপ নয় । পার্থিব পাঠশালাসমূহের পরীক্ষায় কতিপয় বিষয়ে তথ্যানুসন্ধান ও চুলচেরা বিশ্লেষণকেই সাফল্যের মাপকাঠি বিবেচনা করা হয়। কিন্তু নেতৃত্ব লাভের পরীক্ষায় সূরা আল-বারাআত বা আত-তাওবার ১১২ নং আয়াত, সুরা আল-মুমিন্ন এর ১-১১ এবং সূরা আল-আহ্যাবের ৩৫ নং আয়াতে বর্ণিত ত্রিশটি নৈতিক ও কর্মগত গুণে পুরোপুরি গুনান্বিত হওয়া শর্ত । কুরআনের অন্য এক জায়গায় এ বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে, “যখন তারা সবর করলো এবং আমার নিদর্শনাবলীতে নিশ্চিত বিশ্বাসী হল, তখন আমরা তাদেরকে
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।