Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 থাকতে বললেন । কিন্তু পরীক্ষার এখানেই শেষ হলো না । অতঃপর ইবরাহীম “আলাইহিস্‌ সালাম নির্দেশ পেলেন যে, স্ত্রী হাজেরা ও শিশুকে এখানে রেখে নিজে সিরিয়ায় ফিরে যান | আল্লাহ্‌র বন্ধু নির্দেশ পাওয়া মাত্রই তা পালন করতে তৎপর হলেন এবং সিরিয়ার দিকে রওয়ানা হয়ে গেলেন । “আন্নাহ্‌্র নির্দেশ মোতাবেক আমি চলে যাচ্ছি' - স্ত্রীকে একটুকু কথা বলে যাওয়ার দেরীও তিনি সহ্য করতে পারলেন না । হাজেরা তাকে চলে যেতে দেখে বললেন, “আপনি কি আল্লাহ্‌র কোন নির্দেশ পেয়েছেন? ইবারাহীম “আলাইহিস্‌ সালাম বললেন, হ্যা” । আল্লাহ্‌র নির্দেশের কথা জানতে পেরে হাজেরা বললেন, “যান, যে প্রভূ আপনাকে চলে যেতে বলেছেন, তিনি আমাদের ধ্বংস হতে দেবেন না” | [বুখারী: ৩৩৬৪] অতঃপর হাজেরা দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে জন-মানবহীন প্রান্তরে কালাতিপাত করতে থাকেন । সাথের সংরক্ষিত পানি ফুরিয়ে যাওয়ায় এক সময় দারুন পিপাসা তাকে পানির খোজে বের হতে বাধ্য করল । তিনি শিশুকে উন্ক্ত প্রান্তরে রেখে “সাফা” ও “মারওয়া” পাহাড়ে বার বার উঠা-নামা করতে লাগলেন । কিন্তু কোথাও পানির চিহমাত্র দেখলেন না এবং এমন কোন মানুষও দৃষ্টিগোচর হলো না, যার কাছ থেকে কিছু তথ্য জানতে পারেন । সাতবার ছুটোছুটি করে তিনি নিরাশ হয়ে শিশুর কাছে ফিরে এলেন । এ ঘটনাকে স্মরণীয় করার উদ্দেশ্যেই সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে সাতবার দৌড়ানো কেয়ামত পর্যন্ত ভবিষ্যৎ বংশধরদের জন্য হজের বিধি-বিধানে অত্যাবশ্যকীয় করা হয়েছে । হাজেরা যখন নিরাশ হয়ে শিশুর কাছে ফিরে এলেন, তখন আন্মাহ্র রহমত নাযিল হল । জিবরাঈল “আলাইহিস্‌ সালাম আগমন করলেন এবং শুস্ক মরুভূমিতে পানির একটি ঝর্ণাধারা বইয়ে দিলেন । [বুখারী: ৩৩৬৫] বর্তমানে এ ধারার নামই যম্যম্‌ । পানির সন্ধান পেয়ে প্রথমে জীব-জন্ত আগমন করল । জীব-জন্ত দেখে মান্ষ এসে সেখানে আস্তানা গাড়ল | এভাবে মক্কায় জনপদের ভিত্তি রচিত হয়ে গেল | জীবন ধারণের প্রয়োজনীয় কিছু আসবাব পত্রও সংগৃহীত হল । ইসমাঈল 'আলাইহিস্‌ সালাম নামে খ্যাত এই সদ্যজাত শিশু লালিত-পালিত হয়ে কাজ-কর্মের উপযুক্ত হয়ে গেল । ইবরাহীম “আলাইহিস্‌ সালাম আল্লাহ্র ইত্গিতে মাঝে মাঝে এসে স্ত্রী হাজেরা ও শিশুকে দেখে যেতেন । এ সময় আল্লাহ্‌ তা“আলা স্বীয় বন্ধুর তৃতীয় পরীক্ষা নিতে চাইলেন | বালক ইসমাঈল অসহায় ও দীন-হীন অবস্থায় বড় হয়েছিলেন এবং পিতার ম্নেহ-বাৎসল্য থেকেও বঞ্চিত ছিলেন । কুরআনে বলা হয়েছেঃ “বালক যখন পিতার কাজে কিছু সাহায্য করার যোগ্য হয়ে উঠল, তখন ইবরাহীম “আলাইহিস্‌ সালাম তাকে বললেন, হে বস! আমি স্বপ্নে তোমাকে জবাই করতে দেখেছি । এখন বল, তোমার কি অভিপ্রায়? পিতৃভক্ত বালক বলল, পিতা! আপনি যে আদেশ পেয়েছেন, তা পালন করুন । আপনি আমাকেও ইনশাআল্লাহ্‌ এ ব্যাপারে ধৈর্যশীল পাবেন” । [সূরা আস্-সাফ্ফাতঃ ১০২] এর পরবর্তী ঘটনা সবার জানা আছে যে, ইবরাহীম “আলাইহিস সালাম

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।