00017161715 ১২৪.আর স্মরণ করুন, যখন ইব্রাহীমকে | (1৩6০6584758 তার রব কয়েকটি কথা দ্বারা পরীক্ষা চা ্গদ ৮06,১৪4: করেছিলেন(১, অতঃপর তিনি সেগুলো যে যে বিষয়ে পরীক্ষা নেয়া হয়েছে সে সম্পর্কে কুরআনে শুধু ০৫ (বোক্যসমূহ) (১) শব্দ ব্যবহৃত হয়েছে । এর ব্যাখ্যা প্রসংগে সাহাবী ও তাবেয়ীদের বিভিন্ন উক্তি বর্ণিত আছে । কেউ আল্লাহ্র বিধানসমূহের মধ্য থেকে দশটি, কেউ ত্রিশটি এবং কেউ কমবেশী অন্য বিষয় উল্লেখ করেছেন । বাস্তব ক্ষেত্রে এতে কোন বিরোধ নেই, বরং সবগুলোই ছিল ইবরাহীম 'আলাইহিস্ সালাম-এর পরীক্ষার বিষয়বস্ত । প্রখ্যাত তাফসীরকারক ইবনে-জরীর ও ইবনে কাসীরের অভিমত তাই । এ ধরনের পরীক্ষার বিষয়বস্তর মধ্যে কয়েকটি গুরুত্পূর্ণ বিষয় এইঃ আল্লাহ্ তা'আলার ইচ্ছা ছিল ইব্রাহীম “আলাইহিস্ সালাম-কে স্বীয় বন্ধুত্বের বিশেষ মুল্যবান পোষাক উপহার দেয়া । তাই তাকে বিভিন্ন রকমের কঠোর পরীক্ষার সম্মান করা হয় । সমগ্র জাতি, এমনকি তার আপন পরিবারের সবাই মূর্তি পূজায় লিপ্ত ছিল। সবার বিশ্বাস ও রীতি-নীতির বিপরীত একটি সনাতন দ্বীন তাকে দেয়া হয় । জাতিকে এ দ্বীনের দিকে আহ্বান জানানোর গুরুদায়িত্ব তার কীধে অর্পণ করা হয় । তিনি নবীসুলভ দৃঢ়তা ও সাহসিকতার মাধ্যমে নির্ভয়ে জাতিকে এক আল্লাহ্র দিকে আহ্বান জানান । বিভিন্ন পন্থায় তিনি মূর্তিপূজার নিন্দা ও কুৎসা প্রচার করেন । প্রকৃতপক্ষে কার্ষক্ষেত্রে তিনি মূর্তিসমূহের বিরুদ্ধে জিহাদ করেন । ফলে সমগ্র জাতি তার বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত হয় । বাদশাহ্ নমরূদ ও তার পরিবারবর্গ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জীবন্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয় । আল্লাহ্র খলীল প্রভুর সন্তুষ্টির জন্য এসব বিপদাপদ সত্তেও হাসিমুখে নিজেকে আগুনে নিক্ষেপের জন্য পেশ করেন । অতঃপর আল্লাহ্ তা“আলা স্বীয় বন্ধুকে পরীক্ষায় উত্তীর্ণ হতে দেখে আগুনকে নির্দেশ প্রদান করলেন, “হে আগুন! ইবরাহীমের উপর সুশীতল ও নিরাপত্তার কারণ হয়ে যাও ।" [সুরা আল-আম্মিয়া: ৬৯] এ পরীক্ষা শেষ হলে জন্মভূমি ত্যাগ করে সিরিয়ায় হিজরত করার পর দ্বিতীয় স্বগোত্র জন্মভূমিকেও হাসিমুখে ত্যাগ করে পরিবার-পরিজনসহ সিরিয়ায় হিজরত করলেন । সিরিয়ায় অবস্থান শুরু করতেই নির্দেশ এল, স্ত্রী হাজেরা ও তার দুর্ধপোষ্য শিশু ইসমাঈল “আলাইহিস্ সালাম-কে সংগে নিয়ে এখান থেকেও স্থানান্তরে গমন করুন | [ইবনে কাসীর] জিবরীল 'আলাইহিস্ সালাম আসলেন এবং তাদের সাথে নিয়ে রওয়ানা হলেন । চলতে চলতে যখন শুস্ক পাহাড় ও উত্তপ্ত বালুকাময় প্রান্তর এসে গেল (যেখানে ভবিষ্যতে বায়তুল্লাহ্ নির্মাণ ও মক্কা নগরী আবাদ করা লক্ষ্য ছিল), তখন সেখানেই তাদেরকে থামিয়ে দেয়া হল ।
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।