00017161715 সর্বজ্ঞণ)। ১১৬. আর তারা বলে, আল্লাহ্ সন্তান গ্রহণ | ৬৮।9/4552565212198 করেছেন” । তিনি তো থেকে) অতি 902১১458541 পবিত্র২) । বরং আসমান ও যমীনে যা ক্ষেত্রেই প্রযোজ্য, যাতে সওয়ার হয়ে চলার সময় কেবলার দিকে মুখ করা কঠিন । পক্ষান্তরে যেসব যানবাহনে সওয়ার হলে কেবলার দিকে মুখ করা কঠিন নয়, যেমন রেলগাড়ী, সামুদ্রিক জাহাজ, উড়োজাহাজ ইত্যাদিতে নফল সালাতেও কেবলার দিকেই মুখ করতে হবে । তবে সালাতরত অবস্থায় রেলগাড়ী অথবা জাহাজের দিক পরিবর্তন হয়ে গেলে এবং আরোহীর পক্ষে কেবলার দিকে মুখ ফিরিয়ে নেয়ার অবকাশ না থাকলে সে অবস্থায়ই সালাত পূর্ণ করবে । এমনিভাবে কেবলার দিক সম্পর্কে সালাত আদায়কারীর জানা না থাকলে, রাতের অন্ধকারে দিক নির্ণয় করা কঠিন হলে এবং বলে দেয়ার লোক না থাকলে সেখানেও সালাত আদায়কারী অনুমান করে যেদিকেই মুখ করবে, সেদিকই তার কেবলা বলে গণ্য হবে । [তাফসীরে মা' আরিফুল কুরআন] (১) এখানে কেবলামুখী হওয়ার সম্পূর্ণ স্বরূপ বর্ণনা করে দেয়া হয়েছে যে, এর উদ্দেশ্য (নোউযুবিল্লাহ্) বায়তুল্লাহ্ অথবা বায়তুল- মুকাদ্দাসের পূজা করা নয়। সমস্ত সৃষ্টিজগত তার কাছে অতি ছোট । এরপরও বিভিন্ন তাৎপর্যের কারণে বিশেষ স্থান অথবা দিককে কেবলা নির্দিষ্ট করা হয়েছে । আয়াতের শেষে মহান আল্লাহ্র দুটি গুরুতৃপূর্ণ গুণবাচক নাম উন্মেখ করা হয়েছে । প্রথমে বলা হয়েছে, তিনি £3 এ শব্দটির দু'টি অর্থ রয়েছে । এক. প্রাচুর্যময়; অর্থাৎ তাঁর দান অপরিসীম | তিনি যাকে ইচ্ছা তার কর্মকাণ্ড দেখে বিনা হিসেবে দান করবেন । পূর্ব বা পশ্চিম তাঁর কাছে মুখ্য উদ্দেশ্য নয় । তিনি দেখতে চাইছেন যে, কে তার কথা শুনে আর কে শুনে না । দুই. ৮5 শব্দটির দ্বিতীয় অর্থ হচ্ছে, সর্বব্যাপী । অর্থাৎ তিনি যেহেতু সবদিক ও সবস্থান সম্পর্কে পূর্ণ খবর রাখেন সুতরাং তাঁর জন্য কোন কাজটি করা হল সেটা তিনি ভাল করেই জানেন । সে অনুসারে তিনি তার বান্দাকে পুরস্কৃত করবেন । এ অর্থের সাথে (২) নাসারারা বলে থাকে আল্লাহ্ রাববুল আলামীন সন্তান গ্রহণ করেছেন । অথচ এটা সম্পূর্ণ একটি অপবাদ । কুরআনের অন্যত্র এসেছে, “তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে । অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের শোভন নয়! আকাশমণ্ডলী ও পৃথিবীতে এমন কেউ নেই, যে দয়াময়ের কাছে বান্দারূপে উপস্থিত হবে না” । [সুরা মার্ইয়ামঃ ৯১-৯৩] এ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু “আনহু কর্তৃক বর্ণিত হাদীসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “আল্লাহ্ বলেন, মানুষ আমার উপর মিথ্যারোপ করে, অথচ তাদের এটা উচিত নয় । মানুষ আমাকে গালি দেয়, অথচ তাও তাদের জন্য উচিত নয় । মিথ্যারোপ করার অর্থ হলো, তারা বলে, আমি তাদের মৃত্যুর পর জীবিত করে পূর্বের ন্যায় করতে সক্ষম নই । আর গালি
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।