00017161715 ১১৫.আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই; | 22555 550557098 (১) সুতরাং যেদিকেই তোমরা মুখ 8952-515 23। $)%১45 ফিরাও না কেন, সেদিকই আন্নাহ্র দিক) | নিশ্চয়ই আল্লাহ্ সর্বব্যাপী, প্রথমতঃ শিষ্টতা প্রদর্শনের ক্ষেত্রে বিশ্বের সকল মসজিদ একই পর্যায়ভূক্ত | বায়তুল-মুকাদ্দাস, মসজিদে হারাম ও মসজিদে-নব্বীর অবমাননা, যেমনি বড় যুলুম, তেমনি অন্যান্য মসজিদের বেলায়ও তা সমভাবে প্রযোজ্য ৷ তবে এই তিনটি মসজিদের বিশেষ মাহাত্য ও সম্মান স্বতন্ত্রভাবে স্বীকৃত । এক সালাতের সওয়াব মসজিদে হারামে একলক্ষ সালাতের সমান এবং মসজিদে নব্বীতে এক হাজার সালাতের সমান ৷ আর বায়তুল-মুকাদ্দাস মসজিদে পাচশত সালাতের সমান । এই তিন মসজিদে সালাত আদায় করার উদ্দেশ্যে দূর-দুরান্ত থেকে সফর করে সেখানে পৌছা বিরাট সওয়াব ও বরকতের বিষয় । কিন্তু অন্য কোন মসজিদে নেই। দ্বিতীয়তঃ মসজিদে যিকর ও সালাতে বাধা দেয়ার যত পন্থা হতে পারে সে সবগুলোই হারাম । তন্মধ্যে একটি প্রকাশ্য পন্থা এই যে, মসজিদে গমন করতে অথবা সেখানে সালাত আদায় ও তিলাওয়াত করতে পরিস্কার ভাষায় নিষেধাজ্ঞা প্রদান । দ্বিতীয় পন্থা এই যে, মসজিদে হট্টগোল করে অথবা আশে-পাশে গান- বাজনা করে মুসন্ত্রীদের সালাত আদায় ও যিকরে বির সৃষ্টি করা । তৃতীয়তঃ মসজিদ জনশূন্য করার জন্য সম্ভবপর যত পন্থা হতে পারে সবই হারাম । খোলাখুলিভাবে মসজিদকে বিধ্বস্ত করা ও জনশূন্য করা যেমনি এর অন্তর্ভূক্ত তেমনিভাবে এমন কারণ সৃষ্টি করাও এর অন্তর্ভূক্ত, যার ফলে মসজিদ জনশূন্য হয়ে পড়ে । মসজিদ জনশূন্য হওয়ার অর্থ এই যে, সেখানে সালাত আদায় করার জন্য কেউ আসে না কিংবা সালাত আদায়কারীর সংখ্যা্াস পায় । 41: শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, আল্লাহ্র চেহারা । মুসলিমদের আকীদা বিশ্বাস হলো এই যে, আল্লাহ্র চেহারা রয়েছে । তবে তা সৃষ্টির কারও চেহারার মত নহে। কিন্তু এ আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো - সকল দিকই যেহেতু আল্লাহ্র সুতরাং মুসল্ী পূর্ব ও পশ্চিম যেদিকেই মুখ ফিরাক না কেন । সেদিকেই আল্লাহ্র কিব্লা রয়েছে । কেউ কেউ এ আয়াতটিকে আল্লাহ্ তা'আলার সিফাত মুখমণ্ডল বা চেহারা সাব্যস্ত করার জন্য দলীল হিসেবে পেশ করে থাকেন । মূলতঃ এ আয়াতটিতে “ওয়াজ্হ” শব্দটি দিক বা কেবলা বুঝানোর জন্য ব্যবহার করা হয়েছে । তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যা রাহিমাহুল্লাহ এ আয়াতটিকে সিফাতের আয়াতের মধ্যে গণ্য করাকে ভুল আখ্যায়িত করেছেন | [দেখুন - মাজমু* ফাতাওয়াঃ ২/৪২৯, ৩/১৯৩, ৬/১৫-১৬] কোন কোন মুফাস্সির কব *8:589%%৩শ্ঞ% আয়াতকে এই নফল সালাতেরই বিধান বলে সাব্যস্ত করেছেন । কিন্ত স্মরণ রাখা দরকার যে, এই বিধান সে সমস্ত যানবাহনের
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।